ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকাসক্ত বাবার ২০ মাসের কন্যাসন্তান বিক্রির চেষ্টা, পুলিশ উদ্ধার


মাদকাসক্ত বাবার ২০ মাসের কন্যাসন্তান বিক্রির চেষ্টা, পুলিশ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে ২০ মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সেবনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে শিশুটিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে তার বাবা। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯৯৯-এ ফোন করে সীমা (২৬) নামে এক নারী অভিযোগ করেন যে, তার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। সীমা সদরঘাট থানাধীন পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় বসবাস করেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, লোকমান ওই রাতে তার ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের জন্য টাকা জোগাড়ের উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন। খবর পেয়ে সদরঘাট থানার মোবাইল টহল ডিউটির স্পেশাল-২৪ (নৈশ) টিম অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর রাতেই পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার করা শিশুটিকে তার মা সীমার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি আরও জানান, ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব ও বোরকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব ও বোরকা

ইতালির সরকার কঠোর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে, যাতে দেশটির শিশুদের সংখ্যালঘু বা একা হয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি না হয়। খুব শিগগিরই ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হিজাব ও বোরকা পরিধান নিষিদ্ধ করার পাশাপাশি, প্রতিটি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানান। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, দেশের শিশুদের ক্লাসরুমে কোণঠাসা হয়ে পড়ার বিষয়টি মেনে নেওয়া হবে না।

মেলোনি আরও বলেন, "ইতালির একটি স্কুলে আমাদের নিজের দেশের বাচ্চারা সংখ্যালঘু হয়ে পড়বে আর নিজেদের অসহায় ভাববে, এমনটা হতেই দেওয়া যায় না।"

নতুন নিয়ম চালু হলে ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীরা আর ইচ্ছামতো হিজাব বা বোরকা পরে আসতে পারবেন না। পাশাপাশি, যেসব বিদেশি শিশু নতুন পরিবেশ ও ভাষার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, তাদের বাবা-মাকেও ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। সরকারের বিশ্বাস, এতে বিদেশি পরিবারগুলোর সঙ্গে দেশের সাংস্কৃতিক দূরত্ব কমে আসবে।

ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাবটি খুব দ্রুত সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। সেখানে সবুজ সংকেত পেলে এটি স্থায়ী আইন হিসেবে কার্যকর হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য অধিকার ও দুর্নীতি প্রতিরোধে সুনামগঞ্জের ১২ উপজেলায় কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


তথ্য অধিকার ও দুর্নীতি প্রতিরোধে সুনামগঞ্জের ১২ উপজেলায় কমিটি

‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ তথ্য অধিকার আইন-২০০৯-এর সঠিক বাস্তবায়ন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সংবাদকর্মী মো. আবু সঈদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মামুন আহমেদ মনোনীত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে জেলা কমিটির উদ্যোগে আয়োজিত একটি সভায় শান্তিগঞ্জ উপজেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।

সভাটি জেলা কমিটির সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা

সভাপতি: মো. আবু সঈদ

সাধারণ সম্পাদক: মামুন আহমেদ

সহ-সভাপতি: মো. নজরুল ইসলাম ও শেখ মো. ফয়জুল ইসলাম

যুগ্ম সাধারণ সম্পাদক: শহীদুল ইসলাম রেদুয়ান

সাংগঠনিক সম্পাদক: শৈলেন সূত্রধর

দপ্তর সম্পাদক: মো. আব্দুস শহীদ

আইন ও অধিকার (RTI) বিষয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হলেন ড. জিন্নাতুল বাশার

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হলেন ড. জিন্নাতুল বাশার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার এ দায়িত্ব কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এর আগে ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি এখন বিশ্ববিদ্যালয়ের অন্যতম আবাসিক হল শহীদ মুখতার ইলাহী হলের প্রশাসনিক ও সার্বিক কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। হলের শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চাই। শিক্ষার্থীদের সমস্যা ও প্রয়োজনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হল প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা থাকবে। বিশ্ববিদ্যালয় হল উন্মুক্ত জায়গা এখানে সকল শিক্ষার্থী নিয়ে আমি কাজ করবো। হলের ডাইনিং এর খাবারের মান সহ রিডিং রুম নিয়ে কাজ চালিয়ে যাবো।

এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, “নতুন প্রভোস্ট স্যার দায়িত্ব নেওয়ায় আমরা আশাবাদী। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হলের পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ক্লিন-সানডে কর্মসূচিতে ১৪ প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ময়মনসিংহে ক্লিন-সানডে কর্মসূচিতে ১৪ প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার

ময়মনসিংহে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতা সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে "যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" শ্লোগানের অধীনে জেলা প্রশাসকের (ডিসি) উদ্যোগে পরিচালিত ক্লিন-সানডে কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। জেলা প্রশাসক কর্তৃক বাছাইকৃত সেরা ১৪ প্রতিষ্ঠানকে এই কর্মসূচির আওতায় পুরস্কৃত করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘পরিচ্ছন্নতার জন্য ডিসি পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে জেলার সেরা ১৪ প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রথম সম্মাননা পুরস্কার লাভ করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। অন্যান্য পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তাগাছার নবারুন বিদ্যানিকেতন, ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম কামিল মাদ্রাসা, ভালুকার এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার, ত্রিশালের আমিরাবাড়ী গুজিয়াম মাধ্যমিক বিদ্যালয়, ফুলপুরের ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, তারাকান্দা হাজী হেলাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাটের সানফ্লাওয়ার মডেল স্কুল, ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের পাছার উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা প্রাথমিক বিদ্যালয়, গফরগাঁওয়ের ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়, দক্ষিণ গফরগাঁওয়ের কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় এবং নান্দাইলের ঘোষপালা ফাযিল মাদ্রাসা। অনুষ্ঠানের সময় ইউএনও এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সম্মাননা পুরস্কারের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া, নেতৃত্ব, উদ্যোগ ও সুসমন্বয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন-সানডে সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগকে ডিডিস পুরস্কার প্রদান করা হয়। মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃঞ্চ চন্দ্রকে সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ডে জেলার সেরা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন ডিসি।

জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান অনুষ্ঠানে বলেন, গত ২২ জুলাই থেকে "অলরিপোর্ট ডট বিডি/ক্লিন ময়মনসিংহ" নামে একটি ওয়েবপোর্টালের মাধ্যমে ক্লিন-সানডে কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় আজ পর্যন্ত জেলায় মোট ৪৭ হাজার কর্মসূচি পালিত হয়েছে। তিনি জানান, তারা চান, ওয়েবপোর্টালের মাধ্যমে এই কার্যক্রমকে স্থায়ী রূপ দিতে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্পৃক্ত করতে হবে। তবেই এটি সারাদেশের জন্য রোল মডেল হবে। এর মাধ্যমে পরিচ্ছন্ন একটি প্রজন্ম গড়ার লক্ষ্যে তারা কাজ করছেন। ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে ক্লিন-সানডে কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, ঈশ্বরগঞ্জের ইউএনও সানজিদা রহমান, সহকারী কমিশনার শানিরুল ইসলাম শাওন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো: আতাউর রহমানসহ সকল ইউএনও ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%