প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালির সরকার কঠোর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে, যাতে দেশটির শিশুদের সংখ্যালঘু বা একা হয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি না হয়। খুব শিগগিরই ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হিজাব ও বোরকা পরিধান নিষিদ্ধ করার পাশাপাশি, প্রতিটি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানান। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, দেশের শিশুদের ক্লাসরুমে কোণঠাসা হয়ে পড়ার বিষয়টি মেনে নেওয়া হবে না।
মেলোনি আরও বলেন, "ইতালির একটি স্কুলে আমাদের নিজের দেশের বাচ্চারা সংখ্যালঘু হয়ে পড়বে আর নিজেদের অসহায় ভাববে, এমনটা হতেই দেওয়া যায় না।"
নতুন নিয়ম চালু হলে ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীরা আর ইচ্ছামতো হিজাব বা বোরকা পরে আসতে পারবেন না। পাশাপাশি, যেসব বিদেশি শিশু নতুন পরিবেশ ও ভাষার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, তাদের বাবা-মাকেও ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। সরকারের বিশ্বাস, এতে বিদেশি পরিবারগুলোর সঙ্গে দেশের সাংস্কৃতিক দূরত্ব কমে আসবে।
ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রস্তাবটি খুব দ্রুত সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। সেখানে সবুজ সংকেত পেলে এটি স্থায়ী আইন হিসেবে কার্যকর হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন