০৫:১৪ পি.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, সম্প্রতি তার ওপর হামলা চেষ্টার একটি ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন লিখিত আবেদন করেন।
বৃহস্পতিবার দুপুরে আবেদন জমা দিয়ে ফেরার পথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একদল যুবক তার গতিরোধ করে মারধর করার অভিযোগ করা হয়। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন মাহদী তার উপর হামলার ঘটনা বর্ণনা দিয়ে ছাত্রদলকে দায়ী করেন। এর আগে বুধবার দুপুরেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তার ওপর ছাত্রদলের হামলা চেষ্টার অভিযোগ তোলেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মাহদী হাসানকে মারধরের একটি ঘটনার তথ্য পুলিশ পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এ পর্যন্ত তদন্তে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ
চিকিৎসা শেষে ঝড়-বৃষ্টির মধ্যেই বেলা সোয়া ২টার দিকে হাসপাতাল ছাড়েন মাহদী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন