০৮:১৭ পি.এম
নেপালে বন্যার কারণে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত রয়েছে।
নেপালে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে। শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত
ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) সেখানে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং মাটি সরানোর ভারী যন্ত্রপাতি নিয়ে বিমান বাহিনীর সি-১৭ ও সি-১৩০ দুটি বিমান নেপালে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নির্দেশিত যেকোনো দায়িত্ব পালনের জন্য ভারতীয় বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
এছাড়া, প্রতিবেশী দেশে যেকোনো ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে
দুর্গত এলাকায় ১০০ জনেরও বেশি ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ভারত যত দ্রুত সম্ভব ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সীমান্তের তিব্বতীয় অংশ থেকে আসা বন্যার পানিতে সৃষ্ট এই আকস্মিক বন্যায় নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ বন্যায় একাধিক গ্রাম, বসতি, রাস্তাঘাট ও সেতু ভেসে গেছে।
আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা
জলবিদ্যুৎ প্রকল্প ও অন্যান্য অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
নেপাল সেনাবাহিনী দুর্গত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা কর্মীদের মোতায়েন করেছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্গত এলাকাগুলো থেকে ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক এবং ৩৭ জন প্রবাসী ভারতীয় অন্তর্ভুক্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন