প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজারের কাছে অবস্থিত একটি আবাসিক হোটেলের ৫ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান রিয়াদ (২৬), পিতা রমজান আলী, পিয়াজীকাটা, ৬ নম্বর ওয়ার্ড, খুটাখালী, ইউনিয়ন, চকরিয়া; হারুন রশিদ (৩৫), পিতা মৃত আব্দু সালাম, ঈদগাঁও বাজার, ১ নম্বর ওয়ার্ড, জালালাবাদ ইউনিয়ন, ঈদগাঁও; নুরুল আমিন (৩০), পিতা মৃত বশির আলম, নতুন অফিস পূর্ব পাড়া, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও এবং মাসুদ করিম (২৩), পিতা আব্দুল খালেক, নাপিতখালী ঘোনার পাড়া, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে হোটেলের ওই কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের প্রস্তুতির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি গ্যাস লাইটার, ১০টি লাল রঙের বোতলের ছিপি, ১০টি প্লাস্টিকের পাইপ ও ১০টি ফ্লুয়েল পেপার জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন