০৬:৪৬ এম
বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি। এই ম্যাচটি দুই দলের জন্যই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে হবে।
গত সপ্তাহে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
ফলে এক পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষ দুই দলের বাইরে অবস্থান করছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।
অন্যদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে বসেছিল হাইতি, তাই পয়েন্টশূন্য অবস্থায় থাকা দলটির জন্যও এ ম্যাচটি বাঁচা-মরার লড়াই।
ব্রাজিলের বিপক্ষে হারলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে হাইতির।
কাগজে-কলমে ব্রাজিল স্পষ্ট ফেভারিট হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এবারের বিশ্বকাপে ছোট দলগুলো বড় দলকে চমকে দেওয়ার নজির তৈরি করছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
এ কারণে হাইতির বিপক্ষে সতর্ক থেকেই মাঠে নেমেছে ব্রাজিল।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয়ের পাশাপাশি গ্রুপের পয়েন্ট টেবিলে অবস্থান শক্ত করার লক্ষ্য থাকবে সেলেসাওদের। অন্যদিকে, ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নামা হাইতি চাইবে টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটাতে।
সব মিলিয়ে ‘সি’ গ্রুপে নকআউট পর্বের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ব্রাজিল ও হাইতির মধ্যকার এই ম্যাচ।
ব্রাজিলের একাদশ : আলিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন