০৮:১৫ এম
মরক্কোর বিরুদ্ধে ১-১ ড্র-এর পর ব্রাজিলের খেলা দর্শকদের মন ভরাতে পারেনি। বরং মাঠে মরক্কোর দাপটই ছিল বেশি। বাজে পারফরম্যান্সের কারণে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কড়া সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তবে হাইতির বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে। প্রথমার্ধে তারা ৩ গোলের লিড নিয়েছে।
শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গ্রুপ সি'র ম্যাচে প্রথমার্ধ শেষে হাইতির বিপক্ষে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে রয়েছে। এতে জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া এবং বাকি গোলটি এসেছে ভিনিসিউস জুনিয়রের পা থেকে।
আগের ম্যাচে ইগর থিয়াগো একাধিক সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু হাইতির বিরুদ্ধে তার জায়গায় সুযোগ পাওয়া মাতেউস কুনিয়া আস্থার প্রতিদান দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের দুই গোলের মাধ্যমে ব্রাজিল জয়ের সুবাস পাচ্ছে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
২২ মিনিটে আবারো একটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতির গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন রাফিনিয়া। যদিও তিনি চিপ করেও ফাঁকা জালে বল পাঠাতে পারলেন না।
পরের মিনিটেই ব্রাজিল গোলের দেখা পায়। থিয়াগোর পরিবর্তে দলে ঢোকা মাতেউস কুনিয়া লিড এনে দেন। ডান প্রান্ত থেকে শট নিয়েছিলেন ভিনিসিউস। হাইতির গোলকিপার জন প্লেসিডের শট ঠেকানোর পর জটলা থেকে কুনিয়া বল পেয়ে জালে পাঠান।
জয়ের খোঁজে নামা ব্রাজিল ১২ মিনিটের মাথায় একটি গোল করেছিল। কিন্তু রাফিনিয়ার সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি।
৩৬ মিনিটে আবারো কুনিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। দারুণ একটি মুভের শুরুটা করেন ভিনিসিউস। দৌড়ে বল নিয়ে এগিয়ে বাঁয়ে কুনিয়াকে ডিফেন্সচেরা পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়
দ্বিতীয় গোলের পরই ধাক্কা খায় ব্রাজিল। চোটের কারণে মাঠের বাইরে চলে যান রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের বদলি হিসেবে নামেন রায়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন ভিনিসিউস। তিনি হাইতির গোলরক্ষক জন প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান। উল্লেখ্য, এর আগে মরক্কোর বিপক্ষে একমাত্র গোলটিও তার একক প্রচেষ্টায় এসেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন