প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনগণের অবস্থা ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মাহমুদুর রহমান মান্না গত সোমবার (১৫ জুন) বিকেল তিনটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এই মন্তব্য করেন।
২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্বের কথা স্মরণ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার ইতিহাস পৃথিবীতে বিরল। এত বড় আন্দোলনের পরও, কি দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় আছে? যারা লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখলেন, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কি আমরা পেয়েছি? আজ পুরো পাশা উল্টে গেছে।’
বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জনগণের কাঙ্ক্ষিত অধিকার এবং একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে, দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম অ্যাজেন্ডায় ঐক্যবদ্ধ হতে হবে।’
সম্প্রতি ঘোষণা করা ৯ লাখ কোটি টাকারও বেশি বিশাল বাজেট নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি।
তিনি আরো বলেন, ‘বাজেটের ভেতর সুন্দর সুন্দর কথার চানাচুর দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর কোনো বাস্তব গ্যারান্টি নেই। যে সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বা নতুন ঘোষিত বেতন স্কেলের টাকা সঠিকভাবে সংস্থান করতে পারে না, তারা এই বিশাল বাজেটের টাকা কোত্থেকে দেবে?’
তিনি সতর্ক করে বলেন, ‘অর্থনীতিকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায়, তারা দেশকে সামনে নিয়ে যেতে পারবে না। জনতুষ্টির পথ ছেড়ে জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ না নিলে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়বে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন