০৮:১১ এম
গাছপালা কর্তন কাজের জন্য দেশের একাধিক এলাকায় আজ শনিবার (২০ জুন) সকাল থেকে টানা ৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
শুক্রবার (১৯ জুন) চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে যে, বড়বাজার ফিডার (দৌলোদিয়ার সরদার পাড়া, দৌলোদিয়ার স্কুল পাড়া, দৌলোদিয়ার ফায়ার সার্ভিস পাড়া, দৌলোদিয়ার বঙ্গজ পাড়া) এবং নিউ মার্কেট ফিডারের (বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণ পাড়া, দৌলোদিয়ার কোরিয়া পাড়া) ১১/.৪ কেভি লাইনের গাছপালা কাটা হবে।
এই কারণে শনিবার সকাল ৭ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংযুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কখনও লাইন চালু হতে পারে, সুতরাং সার্বক্ষণিক লাইন চালু হিসেবেই গণ্য করা হবে।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
সাময়িকভাবে এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ।
অন্যদিকে, ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ বিষয়ক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার মহেশপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সব উপকেন্দ্রের এলাকায় নতুন লাইন তৈরি এবং গাছপালা কর্তনের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন