১০:৫২ এম
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছে গেছে। এর আগেই, অর্থাৎ দাম নেমে এসে ৭০ দশমিক ১৪ ডলারে পৌঁছেছিল। একই সময়ে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলার হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেছেন, যদি সংঘাত অব্যাহত থাকে, তবে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের বেশি হতে পারে। কারণ, ভূরাজনৈতিক ঝুঁকির কারণে ব্যবসায়ীরা অতিরিক্ত ঝুঁকির হিসাবগুলো নিয়ে কাজ করছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নাকি সৌজন্য সাক্ষাৎ?
তার কথায়, সবচেয়ে বড় ঝুঁকি সৃষ্টি হবে যদি সংঘাতের ফলে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল বিঘ্নিত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামোর ক্ষতি হয়।
ওমিদ শোকরি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি চলছে, তা যতক্ষণ পর্যন্ত অনিশ্চিত থাকবে, ততক্ষণ তেলের দাম তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত তেলের দাম কতদিন উচ্চ পর্যায়ে থাকবে, তা সরবরাহ কতটা ব্যাহত হচ্ছে, তার ওপর নির্ভর করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন