ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নাকি সৌজন্য সাক্ষাৎ?


যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নাকি সৌজন্য সাক্ষাৎ?

মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত ওলামা লীগ নেতা মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুলের বিএনপিতে যোগদানের ছবি ও খবর সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি করেছে। সাম্প্রতিক কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে।

ঘটনার শুরুটি ঘটে, যখন শেখ সাইফুল আলম সিদ্দিকী কুলাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে এসে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে ফুল দিয়ে বিএনপিতে যোগদানের দাবি জানিয়ে কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছবিগুলোতে দেখা যায়, শেখ সাইফুল আলম সিদ্দিকী প্রবীণ ও তরুণ বিএনপি নেতাদের সঙ্গে ফুলের তোড়া ও মালা বিনিময় করছেন এবং হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন। বিএনপির কার্যালয়ে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়া ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, সাংগঠনিক সম্পাদক আকুল খানসহ স্থানীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা হিমাংশু দাস আটক

এদিকে, প্রবাসী ও দেশে অবস্থানরত বিএনপি সমর্থক ও কর্মীরা সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। লন্ডন প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম খান তাঁর ফেসবুক পেজে উল্লেখ করেন, "যে দোসর বিগত দিনে আমাদের মরহুম দেশনেত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করল, সে কীভাবে বিএনপির কার্যালয়ে গিয়ে দলের মনোনীত এমপিকে ফুল দেওয়ার সৎ সাহস পেল? তার ফুল গ্রহণ করার ঘটনায় দেশনেত্রীর আদর্শের কর্মীদের মনে রক্তক্ষরণ হচ্ছে।"

অন্যদিকে, লন্ডনের আরেক প্রবাসী বিএনপি নেতা খন্দকার করিম মন্তব্যে লেখেন, "যে ব্যক্তি কিছুদিন আগেও আমাদের দেশনেত্রীকে নিয়ে কটু কথা বলেছেন, তিনি আজ কীভাবে বিএনপির কার্যালয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে যান? বিএনপির পক্ষ থেকে তাঁর ফুল গ্রহণ করার বিষয়টি নিঃসন্দেহে অনুসারীদের মনে গভীর আঘাত দিয়েছে। রাজনৈতিক সৌজন্য থাকতে পারে, তবে অতীতের আচরণেরও তো মূল্যায়ন থাকা উচিত।"

এদিকে, সমালোচনার প্রেক্ষিতে গত ৩১ অক্টোবর সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু নিজের ফেসবুক পেজে একটি বিবৃতিতে দাবি করেন, এটি কোনো যোগদান অনুষ্ঠান নয়, বরং কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি বলেন, "সাইফুল আলম সিদ্দিকী আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী দলে নতুন করে সদস্য যোগদানের সব ধরনের প্রক্রিয়া সম্পূর্ণ নিষিদ্ধ।"

কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকেও বিষয়টিকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু জানান, "আমেরিকা প্রবাসী শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল বিএনপিতে যোগ দিয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। আমাদের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে তিনি হঠাৎ কয়েকজন লোক নিয়ে জাতীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর সঙ্গে দেখা করতে আসেন এবং ফুল বিনিময় করেন। তিনি কোনো দল করেন কি না আমাদের জানা নেই, তবে তিনি আওয়ামী পরিবারের সন্তান এবং অতীতে শেখ হাসিনার জন্য অনুষ্ঠানে দোয়া করার ইতিহাস আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলে নতুন যোগদানের কোনো নির্দেশনা নেই।"

আরও পড়ুন: উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে হেনস্তা

উল্লেখ্য, ধনাঢ্য ব্যক্তি শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি আসন্ন কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলেও জানা গেছে। সম্প্রতি দেশে ফিরে বিএনপির কার্যালয়ে ফুলের তোড়া দেওয়া ও পরবর্তীতে ভাটেরা ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় ও আন্তর্জাতিক মহলে এ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


হবিগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

হবিগঞ্জ, ২ নভেম্বর, ২০২৬ : হবিগঞ্জ জেলা ইউনিটের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন।

এছাড়া, নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আব্দাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, এবং জহিরুল ইসলাম সেলিম।

হবিগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান পদাধিকার বলে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. কাজল আহমেদ এবং অ্যাডভোকেট শিবলী খায়ের।

নির্বাচনের ফলাফল ঘোষণার আগে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিনের পরিচালনায় একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, আজীবন সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো সাত-আট বছর আগেই ফুরিয়ে গেছেন, দাবি সাবেক কোচ টেন হ্যাগের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


রোনালদো সাত-আট বছর আগেই ফুরিয়ে গেছেন, দাবি সাবেক কোচ টেন হ্যাগের

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এরিক টেন হ্যাগ। দুইজনের সম্পর্কের অবনতি এতটাই তীব্র হয়েছিল যে, রোনালদো ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগানের অনুষ্ঠানে গিয়ে কোচের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেন। এই সংঘাতের ফলস্বরূপ রোনালদো ওল্ডট্রাফোর্ড ত্যাগ করে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। পরে টেন হ্যাগও ইউনাইটেড ছাড়তে বাধ্য হন।

সময়ের পরিবর্তনে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড় মাইকেল ক্যারিক। গত মৌসুমে কিছু আশা দেখা গেলেও, চলতি মৌসুমে ক্যারিকের অধীনে রেড ডেভিলরা দুর্বল অবস্থায় রয়েছে। একই সময়ে, ইউনাইটেডে নিজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন টেন হ্যাগ। তিনি রোনালদোকে সমালোচনা করে বলেন, একসঙ্গে কাজ করার সময় রোনালদো পুরোপুরি ফিট ছিলেন না এবং দলের প্রতি তার প্রতিশ্রুতি ছিল কম।

২০২১ সালে জুভেন্টাস ছেড়ে আসার পর রোনালদো মাঠে আগের মতো পারফর্ম করতে পারছিলেন না বলেও মন্তব্য করেছেন ইউনাইটেডের এই ডাচ কোচ। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর শারীরিক সক্ষমতা ধরে রাখতে কঠোর পরিশ্রমের যে পরিচিতি রয়েছে, সেটিও টেন হ্যাগের মতে পুরোপুরি সত্য নয়।

জুভেন্টাস থেকে ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয়বার যোগ দেন রোনালদো। ওলে গুনার সুলশার ও টেন হ্যাগের অধীনে ৫৪ ম্যাচে ২৭ গোল করেন তিনি। তবে ইউনাইটেডে টেন হ্যাগের দায়িত্বের শেষের দিকে দুজনের সম্পর্কের অবনতি ঘটে। বেশ কয়েকবার রোনালদোকে শুরুর একাদশের বাইরে রাখা হয়।

২০২২ সালের নভেম্বরে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন হাগের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলেছিলেন রোনালদো। তিনি ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সমালোচনা করেন। এরপর ইউনাইটেড রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে।

বর্তমানে ডাচ ক্লাব এফসি টোয়েন্টির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন টেন হ্যাগ। তিনি ইউনাইটেডে কাটানো সময়ের অভিজ্ঞতা নিয়ে ইএসপিএন নেদারল্যান্ডসের ‘গুড মর্নিং এরেডিভিসি’ অনুষ্ঠানে আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ হলো দলকে কার্যকরভাবে গড়ে তোলা, সবসময়। প্রত্যেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ এবং জিততে হলে সেরা খেলোয়াড়দের প্রয়োজন। বড় দলগুলোকে তাদের সেরা খেলোয়াড়কে রাখতে হয়। কিন্তু সেই সেরা খেলোয়াড়কেও দলের জন্য কাজ করতে হবে। রোনালদোর ক্ষেত্রে সমস্যা ছিল এখানেই।’

টেন হ্যাগ আরও বলেন, ‘খেলোয়াড়েরা তার জন্য খেলতে চাইত এবং তাকে অনেক সম্মান করত। এতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। সে নিঃসন্দেহে অসাধারণ একজন খেলোয়াড়, সর্বকালের অন্যতম সেরা। কিন্তু গত সাত-আট বছরে সে আগের মতো পারফর্ম করতে পারছিল না। জুভেন্টাস ছাড়ার সময় থেকেই তার সেই অধ্যায় শেষ হয়ে গিয়েছিল।’

রিয়াল মাদ্রিদের উদাহরণ টেনে টেন হ্যাগ বলেন, কোনো খেলোয়াড়ের পারফরম্যান্সের অবনতি শুরু হলে কখন বিদায় জানাতে হয়, সেটি স্প্যানিশ ক্লাবটি ভালোভাবে জানে। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের বড় কৃতিত্ব হলো, তারা সবসময় সঠিক সময়ে খেলোয়াড়দের বিদায় জানাতে পারে। তারা বুঝতে পারে কখন একজন খেলোয়াড়ের মান কমতে শুরু করেছে। বাইরের মানুষের কাছে যখন সেই খেলোয়াড়কে এখনো নিজের সেরা সময়ে মনে হয়, তখনই তারা বিদায় জানায়। কিন্তু বাস্তবে সে আর আগের মতো পারফর্ম করতে পারে না।’

৩৬ বছর বয়সে প্রিমিয়ার লিগে ফেরার পর রোনালদো প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের ওপর চাপ তৈরি করতে না পারায় সমালোচিত হন। তবে টেন হ্যাগ তার বয়সকে শারীরিক সক্ষমতা কমে যাওয়ার একমাত্র কারণ হিসেবে দেখছেন না। বরং তিনি দাবি করেন, রোনালদো ব্যথা উপেক্ষা করে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছিলেন।

টেন হ্যাগ বলেন, ‘আমি স্বাভাবিকভাবেই তাকে বিশেষ মর্যাদা দিয়েছিলাম। দায়িত্ব নেওয়ার আগে তার সঙ্গে কথা বলেছিলাম। আমরা কীভাবে খেলব, সেখানে তার ভূমিকা কী হবে, তার কাছ থেকে আমার প্রত্যাশা কী এবং আমার ও দলের কাছ থেকে সে কী আশা করতে পারে; সবকিছুই ব্যাখ্যা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত নিজের দায়িত্বটাও পালন করতে হয়। আর সে নিজেকে আর সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে পারছিল না।’

তিনি আরও বলেন, ‘আগেই বলেছি, ব্যথা উপেক্ষা করে নিজেকে নিংড়ে দেওয়া, প্রতিদিন সর্বোচ্চ পরিশ্রম করা এবং ফিট থাকার জন্য সর্বোচ্চ পর্যায়ে অনুশীলন করার মানসিকতা তার আর ছিল না। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ কিংবা পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলতে হলে ফিট না থাকলে আপনার কোনো সুযোগ নেই।’

রোনালদোর ফিটনেস ধরে রাখার প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন করা হলে টেন হ্যাগ বলেন, ‘বিষয়টি পুরোপুরি সত্য নয়, তবে মানুষের মধ্যে এমন ধারণাই রয়েছে। আর এভাবেই সে এত ভালো খেলোয়াড় হয়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে আর সেই পরিশ্রমটা করতে পারছিল না।’

‘আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে প্রিমিয়ার লিগের বাস্তবতা আপনাকে ছাড় দেবে না। তখন আপনি আর প্রতিপক্ষের সঙ্গে তাল মেলাতে পারবেন না, বক্সে পৌঁছাতে পারবেন না। সুযোগ পেলে সে এখনো ফিনিশিং করতে পারে, সেটা দেখা যায়। কিন্তু প্রিমিয়ার লিগের শারীরিক সক্ষমতা ও খেলার তীব্রতার সঙ্গে তাল মেলানো তার পক্ষে আর সম্ভব ছিল না। এর জন্য ফিট থাকা প্রয়োজন,’–টেন হ্যাগ যোগ করেন।

রোনালদো গোল করার পর কখনো তাকে নিয়ে সন্তুষ্ট হয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে টেন হ্যাগ বলেন, ‘সেটা ঘটেনি। ব্যক্তিগত কিছু কারণে সে অনেক দেরিতে দলে যোগ দিয়েছিল। তত দিনে মৌসুম শুরু হয়ে গিয়েছিল এবং শুরু থেকেই সবকিছু ভুল পথে এগোতে থাকে। সে ফিট ছিল না এবং নিজের সেরাটা দিতে পারছিল না।’

তবে রোনালদোর সামগ্রিক ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করেছেন টেন হ্যাগ। তার মতে, ফুটবলে রোনালদোর অবদান অনেক। তবে ওল্ড ট্রাফোর্ডে দলের স্বার্থে তাকে নিয়ে কঠোর ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।

গত অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল জাতীয় দলের হয়ে মাঠ ছাড়ার ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করে। পাশাপাশি তাকে ২৫৫ ইউরো জরিমানাও করা হয়। তবে ভবিষ্যতে পর্তুগালের হয়ে খেলার জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে টেন হ্যাগও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘কোনো খেলোয়াড়ই ক্লাব বা দেশের চেয়ে বড় নয়। ক্রিশ্চিয়ানো রোনালদোও নয়, লিওনেল মেসিও নয়। শেষ পর্যন্ত দলই সবার আগে। প্রতিটি বড় দলকে তার সেরা খেলোয়াড়কে আপন করে নিতে হবে। কিন্তু সেই সেরা খেলোয়াড়কেও দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। সে যদি তা না করে, তাহলে সাফল্য আসতে পারে না, কখনোই আসবে না। তখন সবকিছু থেমে যায়।’

মেসির উদাহরণ টেনে টেন হ্যাগ বলেন, ‘আর্জেন্টিনার হয়ে মেসি যেভাবে খেলেছে, সেটিও ছিল অসাধারণ দেখার মতো। তবে এর জন্য মেসিকেও অনেক কিছু দিতে হয়েছে। শেষ পর্যন্ত সবাই তার সঙ্গে মানিয়ে নিয়েছে, সবাই তার জন্য কাজ করেছে। কিন্তু মেসিও দলকে বিশাল কিছু ফিরিয়ে দিয়েছে।’

গত মাসে দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারেও রোনালদোর সঙ্গে নিজের টানাপোড়েনের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন টেন হ্যাগ।

ইউনাইটেড ছাড়ার পর দুই বছর সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ইএসপিএনকে তিনি বলেন, ‘সাক্ষাৎকার দেওয়ার অনুমতি ছিল, তবে ক্লাবের ক্ষতি হয় এমন কিছু বলা যাবে না। যদিও আমি এমনিতেও কখনো তা করতাম না, সেটা বলাই বাহুল্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আহ্বায়ক হলেন নাজমুল আবেদীন ফাহিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আহ্বায়ক হলেন নাজমুল আবেদীন ফাহিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ক্রীড়া উইং হিসেবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ) আত্মপ্রকাশ করেছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কমিটির উদ্বোধন করা হয়।

ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে ছয় মাসের জন্য ‘ন্যাশনাল স্পোর্টস আ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটির উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং আহনাফ সাঈদ খান রয়েছেন।

আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে সালমান মোহাম্মাদ জাভেদ, এম রফিকুল ইসলাম, জহির রায়হান, খালেক শিকদার এবং মো. আব্দুল মোনায়েম দায়িত্ব পালন করছেন।

কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে মাহমুদুল হাসান রাকিব, আবু বক্কর সিদ্দিক সুমন, আব্দুল্লাহ আল মামুন, সাদিয়া ফাইরোজ, মো. রাকিব হোসেন, নাঈম হাওলাদার এবং জিনিয়া শারমিন রিয়া দায়িত্ব পালন করছেন।

কমিটির সাংগঠনিক সম্পাদক আরমানুল ইসলাম নয়ন। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন আকিব জাবেদ মুন্না, মনির হোসেন, ফাহাদ আহমেদ রকি, মো. একরামুল হক (রনি), মোহাম্মদ আরিফুল ইসলা, আরাফাত জোয়াদ্দার, মাঈনউদ্দিন মো. সাকিব, শাহরিয়ার খান, রুমি আক্তার মুনি, তাহিরুম লুফা এমেরা, শাহাব উদ্দিন বাবলু, ইমরান হোসেন (ইমন), তালহা জোবাইর, আদিফুর রহমান, মো. হাসান (নূরজামাল), সালেহ আহমেদ শাকিল, শফিকুল ইসলাম রানা খান, মো. আল ইমরান, আল ইমন হোসেন আহমেদ, মো. আশিকুজ্জামান, সৈয়দ মোর্শেদ আনোয়ার, মো. মেহেদী হাসান, মো. সাবরিন আবিদ, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল জাবেদ, আবু নাইম এবং মো. সাকিব মিয়াজি।

সংগঠক হিসেবে আরও রয়েছেন মুহাম্মদ হোসাইন, মো. আলী রাজা, মো. নাজির হোসেন, সাবের সালেহ চৌধুরী, সাইদুল হাসান, আলমা জাহান ইমা, আব্দুল মুহাইমিন চোধুরী (সাদমান), মো. খাইরুল ইসলাম ইমরুল এবং আকিবুল হাসান ভূঁইয়া।

কমিটির সদস্যদের মধ্যে মোহাম্মাদ ওমর ফারুক যুবরাজ, সোয়াদ মাহমুদ লিওন, মাহফুজ কাউসার সাদি আমজাদ হোসেন, নাসিমুর সাকিব, অনিক হাসান লিমন, মো. ফারহান তানভীর ফাহিম, মো. জাহিদুল সর্দার জনি, আসাদুল্লাহ নোমান, কিবরিয়া সরোয়ার, এ কে এম জিয়া উদ্দীন রনি, মাহফুজুল ইসলাম ভূঁইয়া (হৃদয়), এনায়েত হোসেন, শরিফুল বারি লিমন, সাজেদুল হক হৃদয়, মাশেক আহমেদ, মো. নাজমুল হক, মো. ফয়সাল, বশির আহম্মেদ অপু, মোহাম্মদ সেকান্দর আলী, আব্দুল্লাহ আল মারুফ, সফির উদ্দিন, তানভীর মো. মিফতাহুল হক, মো সুমন হোসেন, আশিকুর রহমান চৌধুরী, সিমরান হাসান সৌরভ, মো. রাইসুল ইসলাম এবং ইনজামুল হক অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন সাফাত খান, মো. রমজান শেখ, চৌধুরী মো. ফারদিন হায়াত, মো. জাহিরুল ইসলাম ফারাজি, মো. সাজেদুল ইসলাম, আব্দুল মোহাইমিন চৌধুরি, আদিবা সিদ্দিকা প্রিয়তি, মো. আরিফ হোসেন, ওমর ফারুক, কামরান আহমেদ, মো. আব্দুল মুহিত, ফারহান তাশরীফ (সিয়াম), খাইরু নেছা পান্না, মো. আব্দুল্লাহ জোবায়ের, রফিকুল ইসলাম সুজন, এম এইচ তানভীর, আলিফ মোহাম্মদ এবং আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংগীতশিল্পী আসিফ আকবর উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সেবক হতে চান ধীতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোকসেদুল ইসলাম ইকবাল

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


জনগণের সেবক হতে চান ধীতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোকসেদুল ইসলাম ইকবাল

শাসক নয়,একজন জনসেবক হিসেবে কাজ করে এলাকাবাসীর পাশে থাকতে চান ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, তরুণ প্রজন্মের পরিচিত মুখ ও স্বেচ্ছাসেবক দল নেতা মোকসেদুল ইসলাম ইকবাল। একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত,আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি প্রাইম টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ধীতপুর ইউনিয়নবাসীর কাছে দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন মোকসেদুল ইসলাম ইকবাল। তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য ক্ষমতা ভোগ করা নয়; বরং জনগণের সেবা করা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা।

তিনি আরও জানান,ধীতপুর ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চান। ইউনিয়নের রাস্তাঘাট,শিক্ষা,স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় রয়েছে তাঁর। একই সঙ্গে মাদক, দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার কথাও জানান তিনি।

দীর্ঘ দেড় যুগের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির একাধিক আগ্রহী নেতা মাঠে সক্রিয় হয়েছেন। এমন পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মোকসেদুল ইসলাম ইকবাল বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং কঠিন সময়ে দলের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তাঁরা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের আবেগ ও আস্থার জায়গা।

তিনি মনে করেন,প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় কিংবা প্রভাবের চেয়ে রাজনৈতিক ত্যাগ,সাংগঠনিক অবদান,জনসম্পৃক্ততা,জনপ্রিয়তা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। যোগ্যতাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে প্রার্থী বাছাই করা হলে তৃণমূলের নেতাকর্মীদের মনোবল আরও বৃদ্ধি পাবে এবং দলের অভ্যন্তরীণ ঐক্য ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় হবে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে এই চেয়ারম্যান প্রার্থী বলেন,ধীতপুর ইউনিয়নের মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি পরিকল্পিত, উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন,জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করে ইউনিয়ন পরিষদকে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চান। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি সেবা সহজলভ্য করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার।

মোকসেদুল ইসলাম ইকবালের ভাষ্য, তিনি চেয়ারম্যান হলে ইউনিয়নবাসীর মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন। তরুণদের কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা,মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সবশেষে ধীতপুর ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ, দুর্নীতিমুক্ত,মাদকমুক্ত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত-নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এই চেয়ারম্যান প্রার্থী। তাঁর প্রত্যাশা, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ধীতপুর ইউনিয়নকে উন্নয়ন ও জনকল্যাণের একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%