ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কানাডার সুপার সিক্সটি লিগে ভ্যাঙ্কুভারের হয়ে খেলবেন মুস্তাফিজ


কানাডার সুপার সিক্সটি লিগে ভ্যাঙ্কুভারের হয়ে খেলবেন মুস্তাফিজ

কানাডার সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসরে বাংলাদশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্সের হয়ে খেলতে যাচ্ছেন। এই টি-টেন ফরম্যাটের আসর আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ছয় দিনের এই টুর্নামেন্টটি শেষ হবে ৪ অক্টোবর।

এটি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের জন্য প্রথমবারের মতো টিটি-টেন ফরম্যাটের কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ। ভ্যাঙ্কুভার তাকে মার্কুই প্লেয়ার ক্যাটাগরিতে দলে অন্তর্ভুক্ত করেছে।

মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্স সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব অ্যাকাউন্টে নিশ্চিত করেছে।

আরও পড়ুন: সৌদি এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ হারানোর অভিযোগ দাখিলের আহ্বান

ভ্যাঙ্কুভার তার ছবি দিয়ে লিখেছে, ‘বড় চমক। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে 'ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্স'-এ স্বাগত জানানোর জন্য আমরা আনন্দিত! দুর্দান্ত সব ইয়র্কার ও কাটার দেখার জন্য প্রস্তুত হয়ে যান। ‘দ্য ফিজ’ এখন আনুষ্ঠানিকভাবে একজন ‘অ্যাঙ্কর’। আসুন, সবাই মিলে গর্জে উঠি!’

সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল করার পর মুস্তাফিজ হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। এই কারণে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি।

মুস্তাফিজ ছাড়াও ভ্যাঙ্কুভারে ইংল্যান্ডের মঈন আলি, ক্রিস জর্ডান, নেপালের দীপেন্দ্র সিং আইরের মতো ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার।

কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসরে বিভিন্ন দলের হয়ে আরও খেলবেন কলিন মুনরো, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, টম কারান, ইমাদ ওয়াসিম, ক্রিস লিন, সিকান্দার রাজা।

আরও পড়ুন: সারের বস্তা থেকে বিএনপির বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী

ভ্যাঙ্কুভার অ্যাঙ্কর্স দলের সদস্যরা হলেন: মঈন আলি, মুস্তাফিজুর রহমান, দীপেন্দ্র সিং আইরে, আখিল কুমার, ম্যাক্স চু, ক্রিস জর্ডান, শের আলি, আদবিত ঢাবে, ম্যাথু স্পুরস, শুবম হান্ডা, গুরনেক জোহাল, আনেরিন ডোনাল্ড, টম মুরস, বেন স্যান্ডারসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিজিবির উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরের ১২০০ মানুষকে বিনা মূল্যে চিকিৎসা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরের ১২০০ মানুষকে বিনা মূল্যে চিকিৎসা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদীর দুর্গম চরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পে ১২ শতাধিক অসুবিধাবঞ্চিত মানুষ এবং ২ শতাধিক গবাদি পশুকে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এতে বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে শুরু হওয়া এই ক্যাম্পে সারাদিন নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ভেটেরিনারি চিকিৎসকসহ ৮ জন বিজিবি ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল সেবা প্রদান করেন। মূল ভূখণ্ড থেকে পদ্মায় বিচ্ছিন্ন জোহরপুর বিওপির আওতাধীন এই চরের চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন চর থেকে অসহায় ও দুস্থ রোগীরা চিকিৎসার জন্য উপস্থিত হন।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ‘এ ধরনের উদ্যোগ সীমান্তবাসীদের মাঝে বিজিবির প্রতি বিশ্বাস ও আস্থা বৃদ্ধি করবে। দুর্গম চরাঞ্চলের মানুষের বাড়ির কাছাকাছি এ ধরনের বড় আকারের চিকিৎসাসেবা সীমান্তবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’

তিনি আরও বলেন, ‘দেশ রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা সর্বাবস্থায় সীমান্তবাসীর পাশে রয়েছে।’

ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি রাজশাহী সেক্টরের নিজস্ব চিকিৎসক, ৫৩ বিজিবি এবং চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নে (৫৯বিজিবি) নিয়োজিত ২ জন বেসামরিক চিকিৎসক, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, জেলা হাসপাতালের একজন করে গাইনি ও শিশু বিশেষজ্ঞ, জেলা পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসক। এই সময়ে ক্যাম্পে ৫৩ বিজিবি উপ-অধিনায়ক মেজর সাজ্জাদুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই : ইসরায়েলি অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই : ইসরায়েলি অর্থমন্ত্রী

ইরানের বিরুদ্ধে নতুন করে চলমান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দেওয়ার প্রতি কোনো আগ্রহ ইসরায়েলের নেই। দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এ কথা মন্তব্য করেছেন।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে তিনি বলেছেন, 'বর্তমান পরিস্থিতি, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে সংঘাত চলছে, সেটিই আমাদের জন্য সঠিক এবং সবচেয়ে ভালো। আমরা এতে নিজেদের জড়াতে চাই না।'

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলেও ইসরায়েল এ লড়াই থেকে অনেকটাই দূরে অবস্থিত।

এপ্রিলের যুদ্ধবিরতির পর আলোচনা চলাকালে ওয়াশিংটন ইসরায়েলকে সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়েছে। এরপর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু ট্রফি নয়, জালও সঙ্গে নিলেন স্প্যানিশ ফুটবলাররা, জানুন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


শুধু ট্রফি নয়, জালও সঙ্গে নিলেন স্প্যানিশ ফুটবলাররা, জানুন ইতিহাস

স্পেন ১৬ বছরের অপেক্ষার পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে। কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর ট্রফির সঙ্গে স্প্যানিশ ফুটবল দলের একটি ভিন্নধর্মী উদযাপনও আলোচনায় এসেছে। ম্যাচ শেষে গোলপোস্টের জাল কেটে তার একটি অংশ স্মারক হিসেবে সংগ্রহ করতে দেখা যায় দলের কয়েকজন ফুটবলারকে।

ফাইনালটি নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হয়। শেষ বাঁশি বাজার পর পরই দাভিদ রায়া, মিকেল ওইয়ারজাবালসহ কয়েকজন খেলোয়াড় গোলপোস্টে উঠে জালের অংশ কেটে নিজেদের কাছে রেখে দেন।

এই উদযাপনকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার উদ্দেশে একটি ‘বার্তা’ বা ‘খোঁচা’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে, এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং এটি একটি ক্রীড়া ঐতিহ্যের অংশ বলেই জানা যায়।

গোলের জাল কেটে স্মারক হিসেবে সংরক্ষণের এই রীতি মূলত ফুটবলের নয়, বাস্কেটবলের। যুক্তরাষ্ট্রে বিংশ শতাব্দীর শুরু থেকে চ্যাম্পিয়ন দলগুলো শিরোপা জয়ের স্মৃতি ধরে রাখতে বাস্কেটের জাল কেটে সংগ্রহ করত। ১৯৪৭ সালে নর্থ ক্যারোলাইনা স্টেটের কোচ এভারেট কেস সাউদার্ন কনফারেন্স টুর্নামেন্ট জয়ের পর খেলোয়াড়দের কাঁধে উঠে বাস্কেটের জালের একটি অংশ কেটে নেওয়ার মাধ্যমে এই উদযাপনকে জনপ্রিয় করে তোলেন।

এরপর থেকে যুক্তরাষ্ট্রের কলেজ বাস্কেটবলসহ বিভিন্ন বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জাল কেটে উদযাপন একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, স্পেনের ফুটবলাররাও সেই ঐতিহ্যকে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নিয়ে এসেছেন।

বিশ্বকাপ জয়ের স্মৃতি আজীবন ধরে রাখতেই এই ব্যতিক্রমী উদযাপন করেছেন স্প্যানিশ ফুটবল দলের সদস্যরা। ফলে সামাজিক মাধ্যমে যতই নানা জল্পনা ছড়াক, এটিকে আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে করা কোনো খোঁচা মনে করছেন না; বরং ঐতিহাসিক শিরোপা জয়ের একটি স্মারক হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে দেশের ৮ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বিস্তার লাভ করতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য মৌলিক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, রাত ১টার মধ্যে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

এ সময় বৃষ্টির সাথে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্তও বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় বুধবার (২২ জুলাই) সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, সেইসাথে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের অনেক অংশে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও করা হচ্ছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%