১০:৩১ পি.এম
বাংলাদেশের অবসরপ্রাপ্ত কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনসিএইচআর) উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এশিয়া-প্যাসিফিক রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে তার নির্বাচনের তথ্য বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ইউএনসিএইচআর।
১৯৬৪ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণকারী মোহাম্মদ সুফিউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন: ক্যাবের সিলিন্ডার গ্যাসের দাম না বাড়ানোর দাবি, বিইআরসির গণশুনানি বৃহস্পতিবার
এছাড়া, তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কায়ও বাংলাদেশের হাইকমিশনার হিসেবে তার দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। পবিত্র সিংহাসন (হলি সি)-এ বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও তিনি কাজ করেছেন।
বর্তমানে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে তার কাজ করার তথ্য পাওয়া গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন