১২:৫৫ পি.এম
আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে দেশের জনগণ বর্তমানে চাপে রয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে আগের সরকারের চুরি এবং অর্থ পাচারের বিশাল বোঝা বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। তবে এই দুর্নীতির চক্র থেকে বের হয়ে আসা বেশ সময়সাপেক্ষ বিষয়। তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির সার্বিক চাপ থেকে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে বের করে এনেছে বর্তমান সরকার।
আরও পড়ুন: আজ বাংলাদেশে প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর মৃত্যুবার্ষিকী
প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে বিদ্যুতের দাম বাড়ানো হলেও দেশের নিম্ন ও অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে।
তথ্য উপদেষ্টা আরও জানান, একই কারণে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে অকটেন এবং পেট্রোলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের যাতায়াত ও পরিবহনের কথা চিন্তা করে দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি সরকার।
এছাড়া বিগত আমলের সমালোচনা করে তিনি বলেন, তৎকালীন সময়ে কিছু সুনির্দিষ্ট অলিগার্ক বা প্রভাবশালী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতেই দেশের বিদ্যুৎ খাতকে ইচ্ছাকৃতভাবে উৎপাদনমুখী না করে আমদানি-নির্ভর করে রাখা হয়েছিল।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন