০১:০৪ পি.এম
নেত্রকোনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আলবার খান সামী (২৪) নামে একজন যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরের নতুন বাইপাসের দুধকুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সামী নেত্রকোনা শহরের চকপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন। তার বাবা ইসলাম উদ্দিন খান জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, এবং মা মনিরা সুলতানা, শহরের ওয়াসিম-বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক। সামী ছিল তাদের একমাত্র সন্তান।
আরও পড়ুন: দুর্গাপুরে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার
সামীর মামা ও নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না জানিয়েছেন, মাসখানেক আগে সামীর বিয়ে সম্পন্ন হয়েছিল। শনিবার (৬ জুন) বাদ জোহর শহরের বারহাট্টা রোডের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় তার জানাজার অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
তরুণ এই প্রাণহানির ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ২০২২ সালেও একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে গিয়েছিলেন সামী। দীর্ঘদিন পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) আইসিইউতে থাকার পর সেবার সুস্থ হয়ে ফিরলেও, শুক্রবার রাতের সড়ক দুর্ঘটনায় শেষ পর্যন্ত প্রাণ গেল এই তরুণের।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন