১১:৪৩ এম
রাজশাহী, ৬ জুলাই, ২০২৬ : রাজশাহী মহানগরীতে যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আজ ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে, যার মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি।
সোমবার সকাল পৌনে ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
উল্লেখযোগ্য যে, দিবসটি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি পুরস্কার প্রদান এবং গাছের চারা বিতরণও করা হয়। বিআরডিবি, রাজশাহী বিভাগ এই উদ্যোগের আয়োজন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন