০৮:৫৭ এম
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যমানের ৪৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
মঙ্গলবার (১৬ জুন) রাত সোয়া ১১টার সময় শ্রীপুরের পৌরসভার সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রুমান (৩২) এবং মহসীন (৪০)।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকার (ফরেস্ট রেঞ্জ অফিসের পেছনে) খালেক গার্ডের বাড়িতে মাদক কেনাবেচার প্রস্তুতি চলছিল এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই বাড়ীতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রুমান এবং মহসীনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে। তাদেরকে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন