০৭:৩২ এম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:০৬ এএম
আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে। ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই মাঠে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। লিয়ান্দ্রো পারেদেস মেজাজ হারিয়ে বসেন এবং পাবলো গাভিকে ধাক্কা দিয়ে দেখেন লাল কার্ড।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
স্পেনের খেলোয়াড়রা শিরোপা জয়ের আনন্দে মাঠের মাঝখানের দিকে দৌড়াচ্ছিলেন। এই সময়, কয়েকজন খেলোয়াড় নাহুয়েল মলিনার পাশ দিয়ে চলে যান। এতে বিরক্ত হন আর্জেন্টিনার এই ডিফেন্ডার। এই ঘটনার পরে রদ্রি পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন।
তবে এরিক গার্সিয়ার সঙ্গে মলিনার কথাকাটাকাটি শুরু হয়। এসকল ঘটনার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে এবং সেখানে চলে আসেন লিয়ান্দ্রো পারেদেস। এরপর ঘটনাটি হাতাহাতির দিকে মোড় নিতে শুরু করে।
পরাজয়ের পর নিজের মেজাজ হারিয়ে ফেলেন পারেদেস এবং পুরো ঘটনার কেন্দ্রে চলে আসেন তিনি। তিনি এরিক গার্সিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং এতে দুই দলের খেলোয়াড়রা দৌড়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিজে এসে গার্সিয়াকে টেনে সরিয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
তবুও এখানে ঘটনা থামেনি। এরপর পারেদেস গাভিকেও জোরে ধাক্কা দেন, ফলে আবার নতুন করে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। শেষমেশ সতীর্থ ও ম্যাচ কর্মকর্তাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা
স্পেনের শিরোপা উদযাপনের আনন্দ কিছুক্ষণ জন্য এই ঘটনায় ম্লান হয়ে যায়। আর্জেন্টিনার জন্য এটা ছিল একটি হতাশাজনক সমাপ্তি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর খেলোয়াড়রা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। ম্যাচের মধ্যে আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন পারেদেস। ম্যাচ শেষ হওয়ার পর এই ঘটনার জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন