ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার ফলে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এ ব্যাপারে পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায়, আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার ওপর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

এছাড়াও, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুরে যুবলীগ নেতার ভাই আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্ট:

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ এম


তাহিরপুরে যুবলীগ নেতার ভাই আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুর আন্ত: উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার সোহাগকে, অপহরণসহ একাধিক মামলার আসামি হিসেবে দুই সহযোগি সহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মৃত জালালের ছেলে সোহাগ, মোল্লাপাড়া গ্রামের আক্কল আলীর ছেলে রুয়েল এবং একই গ্রামের মতিউরের ছেলে নুরুজ্জামান ময়না। উল্লেখ্য যে, গ্রেফতার সোহাগ উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান জালালের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রায়হান উদ্দিন রিপনের চাচাত ভাই।

মঙ্গলবার তাহিরপুর থানার ওসি ফারুক আহম্মেদ জানান, গ্রেফতার সোহাগের বিরুদ্ধে তাহিরপুর থানায় ২০১৫ সাল থেকে ছিনতাই, হত্যাচেষ্টা, সংঘর্ষসহ চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সোহাগ আন্ত:উপজেলায় একজন শীর্ষ ইয়াবা ডিলার ও ইয়াবাসেবী।

মামলা ও প্রত্যক্ষদর্শী উপজেলার বারহাল গ্রামের আজিজুর রহমান কাউছার, মোল্লাপাড়ার খোকন, সোহালার সাজ্জাদ সহ একাধিক মানুষের কাছ থেকে জানা যায়, সোহাগ মোল্লাপাড়ায় বাদাঘাট সরকারি কলেজের পাশে একটি বাড়িতে বসবাস করে এবং যুবলীগ নেতা রিপন ও পরিবারের দাপুটে সদস্য। সে এক যুগ ধরে আন্ত:উপজেলায় ইয়াবা বিক্রয় করে আসছিলো।

সোমবার দিবাগত রাতে মোল্লাপাড়ার একটি পতিত ঘরে ইয়াবা ক্রয়-বিক্রয় এবং সেবনকালে এলাকার লোকজন তাদেরকে আটক করেন। পরে পুলিশ আসার খবর পেয়ে সোহাগ ও তার সহযোগিরা ২ থেকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেট কৌশলে টয়লেটের ভেতর ফেলে দেয়। একই সময়ে সোহাগ এলাকার লোকজনকে উল্টো মামলায় ফাঁসিয়ে দেয়ার এবং পরিবারের প্রভাবে মারধরের হুমকি দেয়।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (মামলার বাদী) এসআই মনিরুজ্জামান সজল জানান, সোহাগ আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার। তাকে ও তার সহযোগিদের শতাধিক লোকজন আটকে রাখার পর পুলিশ আসার খবর পেয়ে টয়েলেটের ভেতর ইয়াবার চালান কৌশলে ফেলে দেয়া হয়।

তদন্ত চলমান রয়েছে, ইয়াবা কারবারে জড়িত তার অন্য সহযোগিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান, গাঁজাসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০৩ এম


গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান, গাঁজাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় যে, গত ১৩ জুলাই ২০২৬ বিকেল ৫টা ২৫ মিনিটে গোমস্তাপুর থানার এসআই (নিরস্ত্র) মো. জেনারুল সেখ-এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁড়ালডাঙ্গা গ্রামের কেরাম উদ্দিনের বসতবাড়ির সামনে যাতাহারা বাজার-বংপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গাঁজাসহ মো. বাবুল (৪৫) নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল মৃত আনসার আলীর ছেলে। তিনি চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায় যে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বংশালের সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০৫ এম


বংশালের সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ জন

রাজধানীর বংশাল এলাকায় আলু বাজারের একটি সেলুনে এসির বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) এবং সেলুন কর্মচারী শাকিব (১৭) রয়েছেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আলু বাজারে বিসমিল্লাহ হেয়ার কাট নামের একটি সেলুনে সাত কর্মচারী কাজ করছিলেন। সেই সময় সেখানে কিছু কাস্টমারও ছিলেন। হঠাৎ করে ভিতরে থাকা দুই টনের এসিটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে অন্তত ১০ জন দগ্ধ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে রাতের খাবারের পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ফারুকের শরীরে ৫০ শতাংশ, শমসেদের ১৫ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। এই নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে। তার দগ্ধের পরিমাণ কম থাকায় তাকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গৃহবন্দী আর সরকার পরিবর্তনের পরিকল্পনা প্রত্যাখ্যান

আহমাদিনেজাদ মোসাদের সঙ্গে যোগাযোগের গুরুতর অভিযোগ নিয়ে যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ এম


আহমাদিনেজাদ মোসাদের সঙ্গে যোগাযোগের গুরুতর অভিযোগ নিয়ে যা বললেন

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে নিজেদের পক্ষে নিতে চেয়েছিল এবং তিনি বর্তমানে গৃহবন্দী—নিউইয়র্ক টাইমসের এই দাবিকে তিনি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মঙ্গলবার আনাদোলু এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে আহমাদিনেজাদের কার্যালয় অভিযোগ করছে, জনমত বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যে নিউইয়র্ক টাইমস এ প্রতিবেদন প্রকাশ করেছে। একই সঙ্গে বলা হয়েছে যে, তিনি গৃহবন্দী রয়েছেন—এমন দাবিও নাকচ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গৃহবন্দিত্বের অভিযোগটি সম্পূর্ণ মনগড়া এবং পত্রিকাটির অন্যান্য দাবিকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে এটি সাজানো হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ‘নিউইয়র্ক টাইমস প্রচারিত সম্পূর্ণ মিথ্যা এসব অভিযোগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

এর আগে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস দাবি করে, সাম্প্রতিক বছরগুলোতে মোসাদ আহমাদিনেজাদকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় রাজি করানোর চেষ্টা করছিল। এমনকি তাকে ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য ব্যক্তি হিসেবেও বিবেচনা করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার পর দেশটিতে সরকার পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়, ইসরায়েল গোপনে আহমাদিনেজাদের আবাসন ও বিদেশ সফরের জন্য অর্থায়ন করেছে এবং বুদাপেস্ট সফরসহ একাধিকবার তার সঙ্গে বিদেশে ইসরায়েলি এজেন্টদের বৈঠক হয়েছে।

নিউইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত শুরুর আগে, ফেব্রুয়ারির শেষ দিকে, এই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সে সময়ে ইরান সরকারকে উৎখাত করে আহমাদিনেজাদকে নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে তাকে তেহরান থেকে সরানোর চেষ্টা করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আহমাদিনেজাদের কম্পাউন্ডে আঘাত হানে। এতে তার দেহরক্ষীদের ব্যবহৃত একটি ভবন ও সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়। চারজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়, হামলার পর একটি কালো পিউজো গাড়ি এসে তাকে নিয়ে ইরানের ভেতরে একটি গোপন নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন ও ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, গাড়িটি মোসাদের এজেন্টরাই চালাচ্ছিল।

উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। গত সপ্তাহে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্যে অংশ নেন, যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তার প্রথম প্রকাশ্য উপস্থিতি ছিল। সূত্র : মিডল ইস্ট মনিটর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%