ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তথ্য-উপাত্তে কারসাজি করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী


তথ্য-উপাত্তে কারসাজি করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সতর্ক করে বলেছেন, তথ্য এবং উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় যদি কোনো ধরনের কারসাজি, অনিয়ম বা অসঙ্গতি পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য অপরিহার্য। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং কার্যকর পরিকল্পনা গ্রহণে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।

তিনি মঙ্গলবার অনুষ্ঠিত নৌযান শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রমে উপলক্ষ্যে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে যদি কোনো ধরনের গড়মিল বা অনিয়ম ধরা পড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি যুক্ত করেন, সরকার নৌপথকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পণ্য পরিবহনে নৌপথের সাশ্রয়ী হওয়ার কারণে এর গুরুত্ব অনেক বেশি। নৌপথের কার্যকর ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা সম্ভব।

নৌযান শুমারি সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পেশাদারিত্ব এবং সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে জানানো হয়, নিরাপদ, সুশৃঙ্খল এবং কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বিবিএসের সহযোগিতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী এই শুমারি পরিচালিত হবে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর শফিউল বারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌযান শুমারি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি নিয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি নিয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে।

তিনি বলেন, দেশের শিল্প ও অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য কেবল অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করলেই হবে না, প্রয়োজন টেকসই অবকাঠামো গড়ে তোলা।

আজ ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবা) আয়োজিত ‘জ্বালানি খাতে সংকট : সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন।

মন্ত্রী বলেন, এলএনজি অবকাঠামোতে কোনো একটি স্থাপনায় দুর্ঘটনা ঘটলে যাতে সারা দেশের শিল্প-কারখানায় এর নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এলএনজি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা এবং সময় নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

ইকবাল হাসান মাহমুদ বলেছেন, শিল্প-কারখানাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। শিল্পোদ্যোক্তা, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে জ্বালানি খাতের বর্তমান সংকট থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে অল্প সময়ের মধ্যেই শিল্পোদ্যোক্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। জ্বালানি খাতের সংকট এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক প্রয়োজন।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে সতর্কতার কথা জানিয়ে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে কিছু রিজার্ভেশন রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে এ ধরনের প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'সুতরাং আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে এই পাওয়ার স্টেশনগুলোর দিকে এগোতে হবে।' সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকার এগ্রেসিভ পরিকল্পনা নিয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, মাত্র দুই মাসের মধ্যে একটি নতুন নীতি প্রণয়ন করা হয়েছে। এই নীতিতে বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যার মধ্যে পাঁচ বছরের কর অবকাশও রয়েছে।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে সরকার নীতিমালায় উল্লিখিত সুবিধাগুলো বাস্তবায়ন করবে। 'আমাদের ইচ্ছা এবং মনে হয় এটা সম্ভবÑআমাদের যে টার্গেট ১০ হাজার মেগাওয়াট, সেটা আমরা করতে পারব।'

তিনি জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ করে ওপেক্স মডেলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা শহর থেকে শুরু করে পর্যায়ক্রমে সারা দেশে রুফটপ সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এ ক্ষেত্রে সরকারি বিনিয়োগের পরিবর্তে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হবে জানিয়ে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের দুই প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।

এলাকাভিত্তিক জায়গা নির্ধারণ করে বিনিয়োগকারীদের আহ্বান জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, কেবল টেলিভিশন বা ওয়াই-ফাই ব্যবসার মতো রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপন করেও বিনিয়োগকারীরা গ্রাহকের কাছ থেকে বিল আদায় করতে পারবেন। ফলে সবকিছুর জন্য সরকারের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই।

জমি দিয়ে বিনিয়োগে অংশীদার হওয়ার পরিকল্পনা বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে সরকারি জমি ব্যবহারের বিষয়ে একটি অংশীদারিত্বমূলক মডেলের কথাও জানান মন্ত্রী।

জ্বালানি মন্ত্রী বলেন, সরকার প্রকল্পের জন্য জমি দিতে পারে এবং বিনিয়োগের কাঠামোর মধ্যে ওই জমির মূল্যকে সরকারের শেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আমার মনে হয়, এর চেয়ে ভালো প্রপোজাল আর হয় না।

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়। পরবর্তীতে কালোবাজারি ও অনলাইনভিত্তিক জ্বালানি বিক্রির ঘটনাও দেখা যায়।

এ পরিস্থিতির পর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকেও সুযোগ দেওয়া হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী হবে।

তিনি বলেন, 'একটা সরকারি থাকুক, আরেকটা বেসরকারি থাকুক-যেমন ইন্ডিয়াতে আছে।' জ্বালানি আমদানির নীতিমালা কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে- এমন অভিযোগ নাকচ করে মন্ত্রী বলেন, সাধারণ আইন বা নীতিমালা হলে তা কোনো একটি কোম্পানির জন্য হবে না, সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

তিনি বলেন, 'একটা নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এটা করছি' এমন ধারণা ঠিক নয়। জ্বালানি খাত নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো ও সংকট বাড়ানোর চেষ্টা না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বেসরকারি খাতের পক্ষ থেকে দেওয়া বিনিয়োগ প্রস্তাব আকর্ষণীয় ও শিল্পের জন্য সহায়ক হলে দ্রুত অনুমোদনের আশ্বাস দেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, 'প্রপোজাল যদি অ্যাট্রাক্টিভ হয় এবং আমার ইন্ডাস্ট্রির জন্য হেল্পফুল হয়, অবশ্যই আমরা কোনো সময় নষ্ট করব না।'

মন্ত্রী আরও বলেন, বেসরকারি খাতের প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। প্রস্তাব পাওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা করা হবে। পারফর্ম একা একা করা যায় না, সবাইকে নিয়ে করতে হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার, পালিয়ে গেলেন ভাড়াটিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি:

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


মাদারীপুরে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার, পালিয়ে গেলেন ভাড়াটিয়া

মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে। তবে অভিযানের সময় ওই বাসার ভাড়াটিয়া সাব্বির হোসেন হৃদয় (২৬) পালিয়ে গেছেন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আবদুল জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার হয়।

মাদারীপুর জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে ভবনটির তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটের ভাড়াটিয়া সাব্বির হোসেন হৃদয়ের বসতকক্ষ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

অভিযানের সময় সাব্বির হোসেন হৃদয় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ আরও নিশ্চিত করেছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাখিল পরীক্ষায় রাজধানীর তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় শতভাগ সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


দাখিল পরীক্ষায় রাজধানীর তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় শতভাগ সাফল্য

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : এবারের দাখিল পরীক্ষায় রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা শতভাগ সাফল্য অর্জন করেছে।

এ বছর, প্রতিষ্ঠানটি থেকে ২২৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণদের মধ্যে ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীদের প্রায় ৫৮ শতাংশ।

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এইচ এম আবদুল্লাহ আল মামুন বাসস’কে বলেন, "শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। আমরা শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি।"

তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা বিভিন্ন বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার প্রথম স্থান অর্জনের পাশাপাশি, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মোট ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান পেয়েছে।

এছাড়া, আলিম পরীক্ষায় জিপিএ-৫ সহ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

একাডেমিক সাফল্যের পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায়ও তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা একাধিকবার প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই তানযীমুল উম্মাহর অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব সরকারি অফিসের জন্য জারি হলো জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


সব সরকারি অফিসের জন্য জারি হলো জরুরি নির্দেশনা

সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করতে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে সোমবার (১০ আগস্ট) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে।

এ ছাড়া, অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%