ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দাখিল পরীক্ষায় রাজধানীর তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় শতভাগ সাফল্য


দাখিল পরীক্ষায় রাজধানীর তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় শতভাগ সাফল্য

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : এবারের দাখিল পরীক্ষায় রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা শতভাগ সাফল্য অর্জন করেছে।

এ বছর, প্রতিষ্ঠানটি থেকে ২২৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণদের মধ্যে ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীদের প্রায় ৫৮ শতাংশ।

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এইচ এম আবদুল্লাহ আল মামুন বাসস’কে বলেন, "শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। আমরা শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি।"

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা বিভিন্ন বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার প্রথম স্থান অর্জনের পাশাপাশি, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মোট ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান পেয়েছে।

এছাড়া, আলিম পরীক্ষায় জিপিএ-৫ সহ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

একাডেমিক সাফল্যের পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায়ও তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা একাধিকবার প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই তানযীমুল উম্মাহর অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব সরকারি অফিসের জন্য জারি হলো জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


সব সরকারি অফিসের জন্য জারি হলো জরুরি নির্দেশনা

সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করতে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে সোমবার (১০ আগস্ট) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে।

এ ছাড়া, অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠমান্ডুতে শুরু তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


কাঠমান্ডুতে শুরু তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : সোমবার নেপালের কাঠমান্ডুতে ‘তৃতীয় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শুরু হয়েছে।

এ সম্মেলনের উদ্বোধন করেন নেপালের আইন ও বিচারমন্ত্রী সোবিতা গৌতম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শিক্ষা ও বিজ্ঞানমন্ত্রী দস্মিত পোখরেল।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষা সাংবাদিকতা’ এই প্রতিপাদ্য নিয়ে রাষ্ট্রীয় সভা গৃহে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ফেডারেশন অব নেপাল ইনডিজেনাস জার্নালিস্টসের (ফোনিজ) সভাপতি লাকি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন নেওয়ার জার্নালিস্টসের সভাপতি নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অনেকে।

দক্ষিণ এশিয়ার ২৬টি দেশের বিপুল সংখ্যক প্রতিনিধি এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারীরা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং তাদের সম্প্রদায় সম্পর্কিত সরকারি নীতির ওপর আলোকপাত করে দুটি কারিগরি অধিবেশনে অংশ নেন।

দ্বিতীয় অধিবেশনটি ছিল নেপালে আদিবাসী ভাষার সাংবাদিকতার বর্তমান পরিস্থিতির ওপর আলোচনা।

অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা, জাতিসংঘের আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক (২০২২-২০৩২), বিশ্বব্যাপী চ্যালেঞ্জ ও অর্জন, নেপালের ভাষা কমিশনের ভূমিকা এবং সংবাদমাধ্যমের আইনি কাঠামো নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ থেকে দৈনিক আজকাল-এর বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দৈনিক বঙ্গবাণী-এর সম্পাদক মোস্তাক আহমেদ মোবারকী, দৈনিক ব্যাংক বিমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আবু বকর সিদ্দিক, দৈনিক আমার বাংলার নির্বাহী সম্পাদক পান্না জামান, চ্যানেল-এস টেলিভিশন অনলাইনের প্রতিনিধি শাহনাজ বেগম এবং এশিয়ান টিভির প্রতিবেদক ইরফান উদ্দিন ইরু।

সাম্প্রতিক সময়ে ঢাকার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের তিন শিক্ষকও বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন। তারা হলেন- বিভাগীয় সমন্বয়কারী জুবায়ের আহমেদ, কেয়া বোস এবং ফরহাদ আলম।

একজন সাংবাদিকের সৎ ও আপসহীন থাকার কারণে দুর্দশার চিত্র তুলে ধরে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ফরহাদ আলম প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। এটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্যদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্যদের সংবর্ধনা

শেরপুর, ১১ আগস্ট, ২০২৬ : নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা জেলায় প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া, জেলা প্রশাসক উক্ত অনুষ্ঠানে বলেন, "এ সাফল্য জেলার অন্যান্য কিশোর-কিশোরীদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে সহায়ক।" এছাড়াও তিনি শিক্ষার্থীদের খেলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ ও বই পড়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ বিভিন্ন খেলার প্রশিক্ষক ও অভিভাবকবৃন্দ।

যার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, পুরস্কারপ্রাপ্তরা ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে বিনামূল্যে গবাদিপশুর টিকা ও চিকিৎসাসেবা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


হাবিপ্রবিতে বিনামূল্যে গবাদিপশুর টিকা ও চিকিৎসাসেবা প্রদান

দিনাজপুর, ১১ আগস্ট, ২০২৬ : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিনামূল্যে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবায় ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

হাবিপ্রবি’র ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক সংবাদ বার্তায় এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।

সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টায় দিনাজপুর কাহারোল উপজেলার সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গবাদি পশুর এ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, আমরা গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষের সঙ্গে খুবই কম যোগাযোগ করার সুযোগ পাই। এই কারণে আজকের এই গবাদি পশুর চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন একটি মহতী উদ্যোগ হিসেবে গ্রহণ করেছি। গ্রামের এই প্রান্তিক পর্যায়ের কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কৃষকদের সঙ্গে কথা বলে, তাদের পালিত প্রাণীর সমস্যা গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। এর মাধ্যমে পশুর নতুন নতুন রোগ বালাই সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।

তিনি বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে আমাদের কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের অক্লান্ত শ্রমের মাধ্যমে আজকে আমরা আমিষের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. রকিবুল ইসলাম এ চিকিৎসা ক্যাম্পের সভাপতিত্ব করেন।

চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেন, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মো. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারি সার্জনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা চিকিৎসা সেবা ক্যাম্পিং কার্যক্রমে অংশ গ্রহণ করে এবং চিকিৎসা সেবা প্রদান করেন।

আজ মঙ্গলবার এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের ৪০০ টি গরু, ৪০০টি ছাগল এবং ১ হাজার হাস ও মুরগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য সেবামূলক পরামর্শ প্রদানসহ, বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%