১০:৩১ এম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশের বন্দর দিয়ে পণ্য আনা যে রকম ব্যাহত হচ্ছে, তাতে পণ্যের দাম বেড়ে গেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে, তেল বিক্রি থেকে আয়ের কমে যাওয়া এবং শিল্পকারখানায় বোমা হামলার ফলে সরকারের আয়ও কমে গেছে।
শুক্রবার প্রকাশিত এক বক্তব্যে পেজেশকিয়ান এসব তথ্য জানিয়েছেন।
পেজেশকিয়ান বলেন, আগে পণ্য জাহাজে করে আনা হতো, কিন্তু বর্তমানে পণ্যকে পুরো পথ ঘুরে ইরানে পৌঁছাতে হচ্ছে। ফলে তৈরি পণ্যের খরচ বেড়ে গেছে।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
তিনি আরও বলেন, ‘জীবনযাত্রার ব্যয় এবং যে মূল্যবৃদ্ধির কথা আমাদের ভাই বলছেন, তা স্বাভাবিক। আগে আমরা জাহাজে করে পণ্য আনতাম। এখন সেগুলো পুরো পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসতে হচ্ছে। তৈরি পণ্যের দাম বেড়ে গেছে।’
পেজেশকিয়ান ইরানের আয়ের কমে যাওয়ার বিষয়টিও জানান। তিনি বলেন, আগে দেশটি তেল বিক্রি করত কিন্তু এখন তা পারছে না।
তিনি শিল্পকারখানায় হামলার বিষয়টিও উল্লেখ করেন। পেজেশকিয়ান বলেন, কয়েকটি কারখানা ধ্বংস করা হয়েছে। এ কারণে এসব কারখানা থেকে আগের মতো কর আদায় করা যাচ্ছে না।
তিনি বলেন, ‘আমাদের আয়ও কমে গেছে। আগে আমরা তেল বিক্রি করতাম। কিন্তু আমরা এখন তা বিক্রি করতে পারছি না। তারা বেশ কয়েকটি কারখানা ধ্বংস করেছে এবং আমরা সেসব কারখানা থেকে আগের মতো কর আদায় করতে পারছি না।’
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
ইরানের অর্থনীতি সচল রাখতে হবে বলে জোর দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘অর্থনীতির চাকা ঘুরতেই হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন