ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কবি মোহন রায়হান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন: চিফ হুইপ


কবি মোহন রায়হান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন: চিফ হুইপ

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, কবি মোহন রায়হান তার সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার সৃষ্টিশীলতা, জ্ঞানচর্চা ও সমাজ-সচেতনতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবি মোহন রায়হানের ৭০ বছর উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তৃতায় চিফ হুইপ আজ শনিবার এসব কথা বলেন।

চিফ হুইপ কবির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাহিত্যচর্চা কামনা করে বলেন, ‘কবি মোহন রায়হান শতায়ু হোন। তিনি জ্ঞানের শাখা-প্রশাখায় আরও বিচরণ করুক এবং জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে থাকুন।’

আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয় এবং কবি মোহন রায়হানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় কবির ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, কবি মোহন রায়হানের ২৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাহিত্য ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ লাভ করেছেন।

কবি মোহন রায়হানের ৭০ বছর উদযাপন পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ খান, সমন্বয়ক দীনবন্ধু দাশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাপান বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখা কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখা কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে এবং নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২২ আগস্ট) বিকেলে শহরের একটি হোটেলের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বীন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য প্রদান করেন জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, আনোয়ার উল ইসলাম আরিফ, জয়েন্ট সেক্রেটারি মুফতি আহসান হাবীব কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জোবায়ের হোসেনসহ অন্যান্য বক্তাগণ।

বক্তারা রাষ্ট্র ও সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রত্যয় ব্যক্ত করেন এবং ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সততা, তাকওয়া ও আমানতদার বজায় রাখার প্রতি তাগিদ দেন।

এছাড়া বক্তারা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

কমিটির শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ ইসলামী অনুশাসন, দলের আদর্শ এবং দেশগঠনের লক্ষ্য সামনে রেখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়, তবে সঠিক পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে। তিনি আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ মোশাররফ হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এই বক্তব্য রাখেন।

তিনি বিস্তারিতভাবে বলেন, একজন রাজনীতিবিদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা সবসময়ই বেশি থাকে। বর্তমান সরকার সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এছাড়া, তিনি আরো একটি উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে দেশের সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। কিন্তু বর্তমান সরকার সেই ধারা পরিবর্তন করে দেশের সব রাজনৈতিক দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


রাজশাহীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে পুলিশ ১১ জনকে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করেছে এবং মাদকদ্রব্যসহ আরো চারজনকে আটক করেছে। এ সময় দলবেঁধে ধরা পড়া খেলোয়াড়দের কাছ থেকে তাস, নগদ টাকা, মোবাইল ফোন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় চোলাইমদ এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাফ জব্দ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান শনিবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, শুক্রবার (২১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা গ্রামে অভিযান পরিচালনা করে একটি মুদি দোকানের ঘরের বারান্দা থেকে ১০ জনকে জুয়া খেলার সময় গ্রেফতার করে। এই ১০ জনের মধ্যে বাদশা (৫২), মাইনুদ্দিন (৩৫), বাইদুল ইসলাম (৫০), রনি (৩৫), মাসুদ রানা (৩৬), সবুজ (৩০), শাহিনুর ইসলাম (৩৩), জারজিস আলী (৪৫), তাজরুল ইসলাম (৪৪) ও সজিব (২৭) নামের ব্যক্তিরা রয়েছেন। তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ১ হাজার ৯০ টাকা এবং দুই সেট পুরোনো তাস জব্দ করা হয়।

পরবর্তী সময়ে শনিবার ভোর সোয়া ৪টার দিকে পবা থানা পুলিশ পারিলা ইউনিয়নের সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় সেলিম রেজা (৪২) নামে একজনকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অনলাইন জুয়ার অ্যাপসসহ একটি মোবাইল ফোন এবং ৭ হাজার টাকা।

এদিকে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিনোদপুর বাংলাদেশ বেতারের মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অমিত হাসান আভি (২১) নামে এক যুবককে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দামকুড়া থানার পুলিশ হলদিবোনা গ্রামে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দানিয়েল হেমব্রম (৩৮) নামের একজনকে গ্রেফতার করে।

একই দিনে দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে বুলবুলি বেগম (৫৪) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১ দশমিক ১ লিটার দেশীয় চোলাইমদ, মাদক সরবরাহে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং বিক্রির ৩ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। পুলিশ দাবি করে, বুলবুলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বে ১৬টি মাদক মামলা রয়েছে।

এছাড়া, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দামকুড়া থানার জাঙ্গালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি নেশাজাতীয় চার বোতল এসকাফ সিরাফসহ রফিকুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদেরকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-৪ আসনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


ঢাকা-৪ আসনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকা-৪ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চার জন্য নিয়মিত অংশগ্রহণ কিশোর এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে সাহায্য করবে। এতে নিজেদের জন্য একটি সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী প্রজন্মকে যোগ্য ও স্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাভিত্তিক বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিনিধিরা এবং এলাকার বিশিষ্ট সুধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন র‍্যাকেট এবং ক্যাটেগরি অনুযায়ী বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%