ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম যশোরে গ্রেফতার


খুলনায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম যশোরে গ্রেফতার

খুলনার রূপসা উপজেলায় ইটভাটার পাশে গুলি করে যুবদলকর্মী ফখরুল শেখকে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত শ্যুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, যিনি কাটাপ্পা নামেও পরিচিত, তাকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গতকাল শনিবার রাত ১১টার সময় যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকার সীতারামপুর গ্রামে র‌্যাব সদস্যরা অভিযানে যান এবং সেখান থেকে তাকে গ্রেফতার করেন।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুরে ঝটিকা অভিযান চালানো হয়। এই অভিযানে একটি বাড়ি ঘিরে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী

গত ১১ আগস্ট দিবাগত রাত ১টার দিকে ফখরুল রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছেন। ঠিক সেই সময় দুর্বৃত্তরা এসে তার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফখরুল ছিল নৈহাটি গ্রামের বাসিন্দা এবং রূপসা কলেজের ছাত্রদলের সাবেক নেতা। বর্তমানে তিনি যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত চালাতে থাকে। এক পর্যায়ে গোপন সূত্র ধরে ইব্রাহিমের যশোরে অবস্থানের তথ্য পাওয়া যায় এবং তাকে রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

রবিবার, বেলা ১১টায় যশোর জেলা কালেক্টরেটের চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার এবং জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা পৌর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এদিকে, মৎস্য পক্ষ উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় মৎস্য পক্ষ বিষয়ক আলোচনা সভা। সভায় অতিথিদের পাশাপাশি মৎস্য চাষি ও ব্যবসায়ীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জেলার সফল ১১ জন মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের অধীনে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে একটি র‍্যালি এবং পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজন রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় সম্পন্ন হয়। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং বিভিন্ন ইউনিয়নের জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে উপজেলা দরবার হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

অন্য বক্তাদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, মৎস্যবীদ কাজী বেল্লাল, উপজেলা প্রেসক্লাবের সদস্য রাসেল মোল্লা, মৎস্য খামারি রিয়াজ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে উপজেলার তিন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারবিরোধী বিক্ষোভের জেরে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


সরকারবিরোধী বিক্ষোভের জেরে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির বিচার বিভাগ জানিয়েছে, জানুয়ারিতে বিক্ষোভ চলাকালে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গাড়িচাপা দেওয়ার ঘটনার জন্য ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

ইরানের বিচার বিভাগের অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, শাহরাম সাদেগি নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বৃহস্পতিবার সকালে কার্যকর করা হয়েছে।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে একটি অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনার’ অভিযোগে সাদেগিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

ইরানি কর্তৃপক্ষের দাবি, গত ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরে সরকারবিরোধী বিক্ষোভের সময় সাদেগি একটি গাড়ি দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে চাপা দেন। এতে সাত পুলিশ সদস্য আহত হন।

বিচার বিভাগ জানিয়েছে, ওই ঘটনায় সাদেগির বিরুদ্ধে নিরাপত্তা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। পরে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বৃহস্পতিবার সেই সাজা কার্যকর করা হয়।

অর্থনৈতিক সংকট থেকে বিক্ষোভ

ইরানে গত ডিসেম্বর ও জানুয়ারিতে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর অন্যতম বড় সরকারবিরোধী বিক্ষোভের ঢেউ দেখা যায়। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জাতীয় মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতনকে কেন্দ্র করে প্রথমে বিক্ষোভ শুরু হয়।

২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন। ওই সময় মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে ক্ষোভ ধীরে ধীরে তীব্র হতে থাকে।

পরে রাজধানী তেহরানের বাইরে দেশের অন্যান্য প্রদেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রথমে দ্রব্যমূল্য ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হলেও বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ লাভ করে। সরকারবিরোধী স্লোগানের পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃত্ব ও রাষ্ট্রব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীদের অনেকে।

কঠোর অবস্থান তেহরানের

বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষ কঠোর অবস্থান গ্রহণ করে। বিক্ষোভের সঙ্গে সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভের সুযোগ নিয়ে দেশের শত্রুরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে। একই সঙ্গে সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

শাহরাম সাদেগির মৃত্যুদণ্ড কার্যকর সেই কঠোর অবস্থানেরই একটি উদাহরণ। ইরানি বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনাটি শুধু বিক্ষোভে অংশগ্রহণের বিষয়ে ছিল না; বরং এর সঙ্গে বিদেশি শক্তির পক্ষে পরিচালিত একটি ‘অপারেশনাল কর্মকাণ্ডের’ যোগসূত্র ছিল।

তবে ইরানি কর্তৃপক্ষের এই দাবির বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

বিক্ষোভের পেছনে অর্থনৈতিক ক্ষোভ

সাম্প্রতিক বিক্ষোভের অন্যতম প্রধান কারণ ছিল ইরানের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দেশটির সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছিল।

বিশেষ করে রিয়ালের ধারাবাহিক দরপতন সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। ডলারের বিপরীতে রিয়ালের মূল্য রেকর্ড পর্যায়ে নেমে যাওয়ার পর ব্যবসায়ী ও সাধারণ মানুষ রাজপথে নামে।

তেহরানের বাজার ও ব্যবসায়ীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া আন্দোলন পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘদিনের অসন্তোষও প্রকাশ্যে আসে।

বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও ঘটে। কর্তৃপক্ষ একদিকে অর্থনৈতিক সংকট মোকাবিলার প্রতিশ্রুতি দেয়, অন্যদিকে বিক্ষোভে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার অবস্থান বজায় রাখে।

শাহরাম সাদেগির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মধ্য দিয়ে জানুয়ারির বিক্ষোভকে ঘিরে ইরান সরকারের কঠোর বিচারিক পদক্ষেপের বিষয়টি আবারও সামনে এলো। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালীতে একটি চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার ঘটনায় বিজ্ঞ আদালত তিনজনকে ফাঁসির দণ্ড প্রদানের পাশাপাশি তিনজনের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং দুইজনকে খালাসের রায় দিয়েছেন।

আজ রবিবার দুপুরের দিকে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ মো. শওকত আলী দীর্ঘ শুনানির পর এই রায়ের আদেশ করেন।

তিনি জানান, পি.পি ও আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৩ মার্চ সদরের মাইজদী বাজারের পুরাতন কলেজ পুকুরে আসামি সৌরভ একটি কুকুরকে গোসল করাতে গিয়ে স্থানীয় আনোয়ার হোসেনের অনুমতি ছাড়া শ্যাম্পু ব্যবহার করে কুকুরকে গোসল করান। এ ঘটনার প্রতিবাদের পর আনোয়ারের ওপর আক্রমণ করে সৌরভ। ওই দিন সন্ধ্যায় পুরাতন কলেজ রোডে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আনোয়ারের বন্ধু নিহত রাজিব, ওয়াসিম ও ইয়াসিন কুকুরের গোসলের প্রতিবাদ জানান। সালিশ চলাকালীন আসামি ফিরোজ মাহমুদ বাপ্পির নেতৃত্বে আসামিরা একত্রিত হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

গুলির আঘাতে ফজলে হুদা রাজিব (২৬), সাইফুল ইসলাম ওয়াসিম (২৫) এবং ইয়াসিন (২৭), মোট তিনজন মারা যান। এসব নিহত ব্যক্তি নোয়াখালী পৌরসভার এক নং ওয়ার্ডের মাইজদী বাজার এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটির জিআর নাম্বার ৪২৭/১৬ এবং পরবর্তীতে দায়রা মামলা নাম্বার ৭৬৫/১৯ ইং।

বিজ্ঞ আদালত, দীর্ঘ শুনানির পর, আসামি ওমর সানি সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভকে ফাঁসির আদেশ দেন এবং ফিরোজ মাহমুদ বাপ্পি, কুদরত উল্যা ও হারুন অর রশিদ বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বাকি দুইজনকে খালাস করেন। উক্ত মামলার আসামিদের বাড়ি মাইজদী বাজার পুরাতন কলেজের অনন্তপুর এলাকায়। এই মামলায় বাদী এবং বাদীর পক্ষের আইনজীবী এডভোকেট বরকত উল্যা রাশেদ ও পি.পি তাফাক্কার হোসেন এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে, বিবাদী পক্ষের আইনজীবী শামসুদ্দিন উচ্চ আদালতে আপিল করার আগ্রহ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%