০২:৪০ পি.এম
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
রবিবার, বেলা ১১টায় যশোর জেলা কালেক্টরেটের চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার এবং জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মামুনসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ।
আরও পড়ুন: নেত্রকোনায় মাদক সেবন ও সরকারি কাজে বাধা, নারীসহ তিনজনের কারাদণ্ড
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা পৌর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এদিকে, মৎস্য পক্ষ উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় মৎস্য পক্ষ বিষয়ক আলোচনা সভা। সভায় অতিথিদের পাশাপাশি মৎস্য চাষি ও ব্যবসায়ীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জেলার সফল ১১ জন মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন: দুর্গাপুরে ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন