প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীতে একটি চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার ঘটনায় বিজ্ঞ আদালত তিনজনকে ফাঁসির দণ্ড প্রদানের পাশাপাশি তিনজনের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং দুইজনকে খালাসের রায় দিয়েছেন।
আজ রবিবার দুপুরের দিকে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ মো. শওকত আলী দীর্ঘ শুনানির পর এই রায়ের আদেশ করেন।
তিনি জানান, পি.পি ও আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৩ মার্চ সদরের মাইজদী বাজারের পুরাতন কলেজ পুকুরে আসামি সৌরভ একটি কুকুরকে গোসল করাতে গিয়ে স্থানীয় আনোয়ার হোসেনের অনুমতি ছাড়া শ্যাম্পু ব্যবহার করে কুকুরকে গোসল করান। এ ঘটনার প্রতিবাদের পর আনোয়ারের ওপর আক্রমণ করে সৌরভ। ওই দিন সন্ধ্যায় পুরাতন কলেজ রোডে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আনোয়ারের বন্ধু নিহত রাজিব, ওয়াসিম ও ইয়াসিন কুকুরের গোসলের প্রতিবাদ জানান। সালিশ চলাকালীন আসামি ফিরোজ মাহমুদ বাপ্পির নেতৃত্বে আসামিরা একত্রিত হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
গুলির আঘাতে ফজলে হুদা রাজিব (২৬), সাইফুল ইসলাম ওয়াসিম (২৫) এবং ইয়াসিন (২৭), মোট তিনজন মারা যান। এসব নিহত ব্যক্তি নোয়াখালী পৌরসভার এক নং ওয়ার্ডের মাইজদী বাজার এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটির জিআর নাম্বার ৪২৭/১৬ এবং পরবর্তীতে দায়রা মামলা নাম্বার ৭৬৫/১৯ ইং।
বিজ্ঞ আদালত, দীর্ঘ শুনানির পর, আসামি ওমর সানি সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভকে ফাঁসির আদেশ দেন এবং ফিরোজ মাহমুদ বাপ্পি, কুদরত উল্যা ও হারুন অর রশিদ বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বাকি দুইজনকে খালাস করেন। উক্ত মামলার আসামিদের বাড়ি মাইজদী বাজার পুরাতন কলেজের অনন্তপুর এলাকায়। এই মামলায় বাদী এবং বাদীর পক্ষের আইনজীবী এডভোকেট বরকত উল্যা রাশেদ ও পি.পি তাফাক্কার হোসেন এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে, বিবাদী পক্ষের আইনজীবী শামসুদ্দিন উচ্চ আদালতে আপিল করার আগ্রহ প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন