১১:৪৫ এম
ইরান সতর্ক করেছে যে, যদি যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকে, তাহলে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক স্থগিত করা হবে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরসিজি) এ সম্পর্কে এক বিবৃতিতে সতর্কবার্তা দিয়েছে।
আইআরজিসি উল্লেখ করেছে ইসলামাবাদের সাথে সমঝোতার পঞ্চম দফার কথাও। এতে উল্লেখ করা হয়েছে, সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পূর্ণরূপে ইরানের হাতে রয়েছে। আর এখন থেকে লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি তার আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে ইরান আরো কঠোরভাবে প্রতিক্রিয়া দেখাবে।
এতে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিষয়টি মনে রাখা উচিৎ যে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা সমঝোতা স্মারকের পরিপন্থি। এ কারণে সম্পূর্ণ প্রক্রিয়াটি স্থগিত হয়ে যাবে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
ইরানের এই অনমনীয় অবস্থানের ফলস্বরূপ, দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে গভীর সংকটে পড়ে গেছে। ১৭ জুন দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এই সংঘাতের কারণে ওই যুদ্ধবিরতি চুক্তি এখন সম্পূর্ণরূপে ভেস্তে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন