ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত


মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত

ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারত শুক্রবার দিল্লিতে নিযুক্ত মার্কিন উপ-মিশন প্রধানকে তলব করেছে, বলে একটি ভারতীয় সূত্র জানিয়েছে। গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয়বার নয়াদিল্লি তার অসন্তোষ প্রকাশ করল।

গত বুধবার ওমানের উপকূলে ‘সেত্তেবেলো’ ট্যাংকারে মার্কিন হামলার ফলে তিনজন ভারতীয় নাবিক নিহত হন। এর পরবর্তী দিন বৃহস্পতিবার ‘জলবীর’ নামের আরেকটি জাহাজে হামলার পর ২১ জন নাবিককে উদ্ধার করা হয়। নিহত তিনজন নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

জাহাজ থেকে মোট ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে এবং ট্যাংকারটিতে হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের ‘প্রিসিশন মুনিশন’ দিয়ে।

আরও পড়ুন: নাইজেরিয়ার প্রেসিডেন্টের পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের বিরল সম্মাননা

প্রিসিশন-গাইডেড মুনিশন বলতে বোঝানো হয় উন্নত প্রযুক্তির বোমা বা ক্ষেপণাস্ত্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে, জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করে চলমান অবরোধ লঙ্ঘন করছিল। তাদের দাবি, পালাউ পতাকাবাহী এই ট্যাংকারটি ওমান উপসাগর অতিক্রম করার সময় নির্দেশনা না মানায় জাহাজের ইঞ্জিনকক্ষে বিমান হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারা হামলার ভিডিওও প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার ক্ষতিগ্রস্তরা স্বজন হারানোর ক্ষত বইছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার ক্ষতিগ্রস্তরা স্বজন হারানোর ক্ষত বইছেন

মাত্র ৩২ সেকেন্ডের একটি ফ্লাইট ভারতের এভিয়েশন খাতকে বদলে দিয়েছে। গোটা বিশ্বের এভিয়েশন খাতেও এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটের ৩২ সেকেন্ডের উড্ডয়নটি স্মরণীয় হয়ে থাকবে।

গত বছরের ১২ জুন, অর্থাৎ ঠিক একবছর আগে, ভারতের আহমেদাবাদের সরদার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে উড্ডয়ন গ্রহণের ৩২ সেকেন্ডের মধ্যে পাশের বিজে মেডিকেল কলেজের হোস্টেল ও ক্যান্টিনের ওপর আছড়ে পড়েছিল। এই ঘটনায় সেদিন একজন যাত্রী ছাড়া পাইলট, যাত্রী, ক্রহকদের নিয়ে মোট ২৪১ জন এবং আছড়ে পড়া স্থানের ১৯ জনসহ মুুটো ২৬০ জন মানুষ প্রাণ হারান।

এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা যেন অনেকের মনে ধুলার আস্তর জমিয়েছে। কিন্তু ২৬০টি পরিবার এখনও দিন কাটায় স্বজন হারানোর সেই ক্ষত নিয়ে।

সিতাবেন পাটানি একজন ঠেলাগাড়ি চালক, যিনি একটি ভ্রাম্যমাণ চায়ের স্টল চালাতেন। তার ১৫ বছরের কিশোর ছেলে আকাশ পাটানি মায়ের জন্য দুপুরের খাবার নিয়ে এসেছিল। ঠিক সেই সময়েই ড্রিমলাইনার ৭৮৭ এয়ারক্র্যাফটটি তাদের মাথার ওপর ভেঙে পড়েছিল। কিশোর আকাশ তখন আকাশের তারা হয়ে যায়। সিতাবেন শরীরে থার্ড ডিগ্রি বার্ন নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। নিজে যন্ত্রণায় কাতর হলেও তিনি বারবার সন্তানের খবর নিচ্ছিলেন। কিন্তু তখন তাকে সত্যিটা জানানো হয়নি।

প্রিয় নাতি আকাশের মৃত্যু শোক সহ্য করতে না পেরে ২০ দিন পর তার দাদা বাবুভাই পাটানি মারা যান। সন্তানের মৃত্যু, হাসপাতালে স্ত্রীর মৃত্যুর সঙ্গে লড়াই, সবকিছু মিলিয়ে অটোরিকশাচালক সুরেশভাই পাটানির জীবন এলোমেলো হয়ে যায়।

সেই দুঃখ বুকে চাপা দিয়ে তিনি স্ত্রীর চিকিৎসা চালিয়ে গেছেন। অসুস্থ শরীরে সিতাবেন শোকের ধাক্কা নিতে পারবেন না ভেবে তার কাছে কিছুই জানানো হয়নি। ছেলের মৃত্যুর এক মাস পর সিতাবেন জানতে পারেন। ছেলেকে শেষবারের মতো দেখতে না পারার বেদনা তাকে এখনও কুড়ে কুড়ে খায়। প্রতিদিন ছেলের কথা ভেবে তিনি চোখের জল ফেলেন।

কাঁদতে কাঁদতেই সাংবাদিকদের তিনি বললেন, ‘আমি শেষবারের মতো ছেলেটাকে দেখতেও পারিনি। আমার স্মৃতিগুলো ১২ জুনেই থমকে গেছে, যখন আকাশ বেঁচে ছিল। এরপর থেকে আমার স্মৃতি আর সামনে এগোয়নি এবং আমি মনে করি না কোনোদিন এগোবে।’

সিতাবেনের মতো ২৬০টি পরিবারে নিত্যদিনের হাহাকার বজায় রয়েছে। সরকারের ক্ষতিপূরণে আর্থিক সঙ্কট মিটেছে, তবে প্রিয়জনের বিনিময় কখনোই টাকায় মাপা সম্ভব নয়।

এআই-১৭১ দুর্ঘটনার পর ভারতের দ্রুত বড় হতে থাকা এভিয়েশন খাত বড় ধাক্কা খায়। এয়ারলাইন্স কোম্পানিগুলোর শেয়ারের দাম পড়ে যায়। তবে ২৬০ জন মানুষের জীবন দিয়ে ভারতের এভিয়েশন খাতের বড় উপকারও হয়েছে। নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সতর্কতা আরো নিখুঁত হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে সত্যিকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। ‘সেফটি ফার্স্ট’ যেন কথার কথা হয়ে না যায়, সে চেষ্টাও চলছে। তবে ৩২ সেকেন্ডের একটি ফ্লাইটের দুর্ঘটনার তদন্ত একবছরেও শেষ না হওয়ায় অনেকেই ক্ষুব্ধ।

এআই-১৭১ ফ্লাইটটি আছড়ে পড়েছিল বিমানবন্দরের পাশের বিজে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হোস্টেল ও ক্যান্টিনের ওপর। সেই সময়ের পর থেকে ভবন দু’টি হয়ে উঠেছে পরিত্যক্ত, যেন অভিশপ্ত কোনো ভৌতিক বাড়ি। তবে দুর্ঘটনার একবছর পর গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল্ল পানসারিয়া সেই পরিত্যক্ত ছাত্রাবাস ও ক্যান্টিন নিয়ে পরিকল্পনার কথা ঘোষণা করেন।

নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দুর্ঘটনার ক্ষত সারিয়ে সেখানেই সম্ভাবনার ফুল ফোটানোর ঘোষণা দেন। ৫৪৭ কোটি টাকা খরচ করে বিজে মেডিকেল কলেজের ক্যাম্পাস পুনর্নিমাণ করা হবে।

তিনি বলেন, ‘বিজে মেডিকেল কলেজ ক্যাম্পাসকে স্বাস্থ্য ও শিক্ষার হাব হিসেবে গড়ে তোলা হবে, যা মেডিকেল পড়ুয়াদের নতুন আশা দেবে।’ পুরানো ভাঙা ও পোড়া ভবনগুলো সরিয়ে ফেলা হবে। যে জায়গায় বিমানটি আছড়ে পড়েছিল, সেখানে প্যারাপ্লেজিয়া স্পাইন হাসপাতাল তৈরি হবে।

এর পাশে রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিজিওথেরাপি কলেজ ও হোস্টেল তৈরি করা হবে। ১ লাখ ৭১ হাজার ১০০ স্কোয়ার মিটার জমিতে শিক্ষকদের জন্য ছয়টি কোয়ার্টার তৈরি করা হবে, যেখানে ১২০টি ফ্ল্যাট থাকবে। এছাড়া স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য দু’টি হোস্টেল ব্লক তৈরি করা হবে, সেখানে ৩৬৪টি রুম হবে। স্নাতকোত্তর স্তরের বিবাহিত শিক্ষার্থীদের জন্য ১৬১টি ইউনিট বরাদ্দ থাকবে। তাছাড়া মেস, ক্যান্টিনও থাকবে। নতুন ক্যাম্পাসে গুজরাটের ফার্মাসিউটিক্যাল টেস্টিংয়ের জন্য বিশ্বমানের ফুড অ্যান্ড ড্রাগস ল্যাবরেটরি তৈরি করা হবে।

বিজে হাসপাতালের নতুন ক্যাম্পাস এবং মেডিকেল হাবেই হয়তো বেঁচে থাকবে ২৬০ জনের স্মৃতি। এই হাসপাতালে সেবাগ্রহীতারা ভালো সেবা পেলে নিশ্চয়ই শান্তি পাবে দুর্ঘটনায় নিহত ২৬০ জনের আত্মাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেছেন মধুপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. খালিদুজ্জামান শামীম (বি.এ)।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থেকে খালিদুজ্জামান শামীম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ধলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নেদুর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, কুড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, রানিয়াদ (ফুলবাড়ী) আলীয়া মাদরাসার সাবেক সহ-সভাপতি এবং মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বর্তমানে কুড়ালিয়া গোরস্থান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে খালিদুজ্জামান শামীম বলেন, “জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে ১নং কুড়ালিয়া ইউনিয়নকে মাদকমুক্ত, ঘুষ ও দুর্নীতিমুক্ত, জবরদখলমুক্ত এবং বাল্যবিবাহমুক্ত একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
খালিদুজ্জামান শামীম জানান, ২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় তিনি পরাজিত হলেও দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে এলাকার মানুষের পাশে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যেই কাজ করতে চাই। এজন্য কুড়ালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও মূল্যবান রায় প্রত্যাশা করছি।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই নেতার চেয়ারম্যান পদে প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। সমর্থকরা আশা প্রকাশ করছেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্পের প্রশিক্ষণ কেন্দ্রে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


রোহিঙ্গা ক্যাম্পের প্রশিক্ষণ কেন্দ্রে আগুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে, কেন্দ্রটি আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর-এর অর্থায়নে পরিচালিত হয়। অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনা স্থলে অভিযোগ উঠে যে, একদল অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। শুক্রবার (১২ জুন) দুপুরে কোথায় ঘটনার সৃষ্টি হয় উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায়। এসব তথ্য স্বীকার করে উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর-এর অর্থায়নে এবং এনজিও সংস্থা সিএনআরএস পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তাত্ক্ষণিকভাবে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আকার ধারণ করে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দলসহ এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের ফলে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে গেছে। সামগ্রিকভাবে প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান সামসুজ্জামান সামু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান সামসুজ্জামান সামু

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা সামসুজ্জামান সামু।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুসারে সামসুজ্জামান সামুকে চেয়ারম্যান পদে এক বছরের জন্য একটি চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

সামসুজ্জামান সামু বর্তমানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রংপুরের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকার রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করে। পরে সেই প্রজ্ঞাপনের আওতায় এ সংক্রান্ত আইনও কার্যকর হয়। কর্তৃপক্ষটির দায়িত্ব হবে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, নগর উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সমন্বয় করা।

রংপুরে দীর্ঘদিন ধরে একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করার দাবি ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে নতুন এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ও কার্যকরী কর্মকাণ্ড শুরু হওয়ার পথ আরও সুগম হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%