ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান সামসুজ্জামান সামু


রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান সামসুজ্জামান সামু

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা সামসুজ্জামান সামু।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুসারে সামসুজ্জামান সামুকে চেয়ারম্যান পদে এক বছরের জন্য একটি চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার মামলা

সামসুজ্জামান সামু বর্তমানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রংপুরের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকার রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করে। পরে সেই প্রজ্ঞাপনের আওতায় এ সংক্রান্ত আইনও কার্যকর হয়। কর্তৃপক্ষটির দায়িত্ব হবে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, নগর উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সমন্বয় করা।

রংপুরে দীর্ঘদিন ধরে একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করার দাবি ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে নতুন এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ও কার্যকরী কর্মকাণ্ড শুরু হওয়ার পথ আরও সুগম হলো।

আরও পড়ুন: পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


ভাণ্ডারিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম"-এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার, ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের এবং শিক্ষার্থী প্রতিনিধি মুসা ইসলাম সবুজ ও ফাতিন তাসফিয়া।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিভিত্তিক উদ্যোগ এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১০টি স্টল স্থান পায়। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় তুলে ধরে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, গবেষণামুখী ও উদ্ভাবনী চিন্তাধারায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল দেয়া হয়েছিল, এবং সরকারি চাকরিজীবীদের জন্য নতুন স্কেল বাস্তবায়িত হয়েছে প্রায় ১১ বছর পর।

তিনি শুক্রবার (১২ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন।

অর্থমন্ত্রী ব্যাখ্যা করেন যে, পে-স্কেল বসানোর ১১ বছর পর হয়েছে, তবে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, "আমরা আশা করছি, সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে।"

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট বক্তব্যের সময়, অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে জানান যে, তারা নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা করছে, যাতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানের উন্নয়ন ও সহায়তা করা যায়।

নতুন বেতন কাঠামোর মধ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে পার্থক্য ১:৮ অনুপাত রাখা হয়েছে। পূর্বে এটি ছিল ১:৯.০৭৬। আগের বেতন কাঠামোতেও একই অনুপাত কমিশনগুলো সাজিয়েছিল। এছাড়া, নতুন বেতন কাঠামোতে সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াইগুণের মূল বেতন বৃদ্ধি পেতে চলেছে।

বর্তমানে কোন গ্রেডে কত বেতন বাড়ছে তা নিচে উল্লেখ করা হলো:

গ্রেড ১: ৭৮ হাজার টাকা থেকে বাড়ছে ১ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেড ২: ৬৬ হাজার টাকা থেকে বাড়ছে ১ লাখ ৩২ হাজার টাকা।

গ্রেড ৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়ছে ১ লাখ ১৩ হাজার টাকা।

গ্রেড ৪: ৫০ হাজার টাকা থেকে বাড়ছে ১ লাখ টাকা।

গ্রেড ৫: ৪৩ হাজার টাকা থেকে বাড়ছে ৮৬ হাজার টাকা।

গ্রেড ৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়ছে ৭১ হাজার টাকা।

গ্রেড ৭: ২৯ হাজার টাকা থেকে বাড়ছে ৫৮ হাজার টাকা।

গ্রেড ৮: ২৩ হাজার টাকা থেকে বাড়ছে ৪৭ হাজার ২০০ টাকা।

গ্রেড ৯: ২২ হাজার টাকা থেকে বাড়ছে ৪৫ হাজার ১০০ টাকা।

গ্রেড ১০: ১৬ হাজার টাকা থেকে বাড়ছে ৩২ হাজার টাকা।

গ্রেড ১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়ছে ২৫ হাজার টাকা।

গ্রেড ১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়ছে ২৪ হাজার ৩০০ টাকা।

গ্রেড ১৩: ১১ হাজার টাকা থেকে বাড়ছে ২৪ হাজার টাকা।

গ্রেড ১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়ছে ২৩ হাজার ৫০০ টাকা।

গ্রেড ১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়ছে ২২ হাজার ৮০০ টাকা।

গ্রেড ১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বাড়ছে ২১ হাজার ৯০০ টাকা।

গ্রেড ১৭: ৯ হাজার টাকা থেকে বাড়ছে ২১ হাজার ৪০০ টাকা।

গ্রেড ১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বাড়ছে ২১ হাজার টাকা।

গ্রেড ১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়ছে ২০ হাজার ৫০০ টাকা।

গ্রেড ২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়ছে ২০ হাজার টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে নতুন ইইউ আশ্রয়নীতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


ফ্রান্সে নতুন ইইউ আশ্রয়নীতি কার্যকর

ফ্রান্সে শুক্রবার (১২ জুন) থেকে কার্যকর হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন মাইগ্রেশন ও অ্যাসাইলাম প্যাক্ট।

এর ফলে আশ্রয়প্রার্থীদের জন্য সীমান্তে বাধ্যতামূলক যাচাই, দ্রুত প্রত্যাবাসন, ডাবলিন নীতির সংশোধন এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহসহ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ইইউর বহিঃসীমান্তে আশ্রয় আবেদনকারী অনিয়মিত অভিবাসীদের সর্বোচ্চ সাত দিনের বাধ্যতামূলক ‘ফিল্টারিং’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এ সময় তাদের পরিচয়, স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। ফিল্টারিং চলাকালে আবেদনকারীকে আনুষ্ঠানিকভাবে ফরাসি ভূখণ্ডে প্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না।

যাচাই শেষে আবেদনকারীকে সাধারণ আশ্রয় প্রক্রিয়া অথবা সীমান্তভিত্তিক বিশেষ আশ্রয় প্রক্রিয়ায় পাঠানো হবে।

সীমান্ত প্রক্রিয়ার আওতায় পড়লে তাকে সর্বোচ্চ ১২ সপ্তাহ সীমান্তসংলগ্ন কেন্দ্রে অবস্থান করতে হবে এবং সেখানেই তার আবেদন নিষ্পত্তি করা হবে।

ফ্রান্সের পরিকল্পনা অনুযায়ী আশ্রয়প্রার্থীদের জন্য ৬১৫টি স্থান প্রস্তুত রাখার কথা থাকলেও বর্তমানে রয়েছে প্রায় ৩০০টি। এর মধ্যে ১৫৭টি স্থান রোয়াসি শার্ল দ্য গল বিমানবন্দরে।

ফরাসি অভিবাসন ও ইন্টিগ্রেশন দপ্তরের (ওএফআইআই) মহাপরিচালক দিদিয়ে লেসচি জানিয়েছেন, প্রয়োজন হলে বিমানবন্দরসংলগ্ন হোটেল ব্যবহার করা হবে।

নতুন বিধান অনুযায়ী, যেসব দেশের নাগরিকদের আশ্রয় আবেদন অনুমোদনের হার ইইউতে ২০ শতাংশ বা তার কম, জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার সন্দেহভাজনদের সীমান্ত আশ্রয় প্রক্রিয়ার আওতায় আনা হতে পারে।

এছাড়া ফ্রান্সের অভ্যন্তরে অনিয়মিত অবস্থায় শনাক্ত কিছু ব্যক্তিকেও ফিল্টারিংয়ের আওতায় আনা হবে।

বিশেষজ্ঞদের মতে, পুলিশের অভিযানে আটক কোনো অনিয়মিত অভিবাসী আশ্রয় চাইলে তাকেও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।

নতুন প্যাক্টের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, সীমান্তে আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে আপিল বিচার শেষ হওয়ার আগেই দেশত্যাগের নির্দেশ কার্যকর করা যেতে পারে।

বর্তমানে আপিল চলাকালে বহিষ্কার কার্যক্রম সাধারণত স্থগিত থাকে।

ডাবলিন বিধিতেও পরিবর্তন আনা হয়েছে।

কোনো ব্যক্তি অন্য একটি ইইউ দেশে আগে আশ্রয় আবেদন করে থাকলে সেই দেশই তার আবেদন পরীক্ষা করবে।

এ ক্ষেত্রে দায়িত্ব বহনের সময়সীমা ১২ মাস থেকে বাড়িয়ে ২০ মাস করা হয়েছে।

ইউরোড্যাক ডেটাবেজে তথ্য সংরক্ষণের পরিধিও বাড়ানো হয়েছে। এখন থেকে অনিয়মিতভাবে প্রবেশকারী সব ব্যক্তির তথ্য সংরক্ষণ করা হবে।

আঙুলের ছাপের পাশাপাশি মুখের বায়োমেট্রিক তথ্যও সংগ্রহ করা হবে।

ছয় বছর বা তার বেশি বয়সী শিশুরাও এ ব্যবস্থার আওতায় থাকবে।

সামাজিক সহায়তা সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে।

ডাবলিন প্রক্রিয়ার আওতাভুক্ত আবেদনকারীরা আগের মতো সুবিধা পাবেন না। তবে পুনরায় বা বিলম্বিত আশ্রয় আবেদনকারীদের জন্য সীমিত সহায়তা চালু রাখা হবে।

তবে ‘নিরাপদ তৃতীয় দেশে’ আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণ এবং ইউরোপের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের মতো কিছু বিতর্কিত প্রস্তাব ফ্রান্স বাস্তবায়ন করবে না বলে জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিজয় বর্মন (৩৩) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় শহরের কাউতলী স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

বিজয় বর্মন পৌর শহরের গোকর্ণঘাট এলাকার বর্মনপাড়ার বাসিন্দা এবং তিনি হিমাংশ বর্মনের ছেলে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কাউতলী স্টেডিয়ামের সামনে বিজয় বর্মন রাস্তা পার হওয়ার সময় শহরমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

দুর্ঘটনার পর স্টেডিয়াম মার্কেটের নাইট গার্ড ফেরদৌস মিয়া এবং অটোরিকশার একজন যাত্রী সুবজ মিয়া দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এহসান হাবিব জানান, মাথায় গুরুতর আঘাতজনিত কারণে বিজয়ের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে হতে পারে।

নিহতের বড় ভাই সঞ্চয় বর্মন জানান, তিনি এবং তার ভাই 'বিজয় মেডিক্যাল ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান যৌথভাবে পরিচালনা করতেন গোকর্ণঘাট বাজারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে দোকান বন্ধ করে তিনি শহরে চলে আসেন। পরে রাতে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে এসে জানতে পারেন যে সড়ক দুর্ঘটনায় তার ভাই বিজয় মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ওই ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%