ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

একটি ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধুরাষ্ট্র থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু


একটি ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধুরাষ্ট্র থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু

দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি সমর্থন ছিল ডেমোক্রেট ও রিপাবলিকান- উভয় দলেরই প্রায় অভিন্ন অবস্থান। সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনের এই দ্বিদলীয় ঐকমত্যকে অনেকেই ওয়াশিংটনে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখতেন। যদিও, আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক সাঈদ আরিকাত লিখেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক কৌশলই সেই দীর্ঘদিনের সম্পর্ককে দুর্বল করে দিয়েছে।

বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহুর সবচেয়ে বড় ভুল ছিল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকানদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা তৈরি করা। এর ফলে ইসরায়েল ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং ডেমোক্রেটদের বড় একটি অংশের সমর্থন হারাতে শুরু করে।

সাঈদ আরিকাতের মতে, এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ মোড় আসে ২০১৫ সালে। সে সময় প্রেসিডেন্ট বারাক ওবামার আপত্তি উপেক্ষা করে, রিপাবলিকানদের আমন্ত্রণে মার্কিন কংগ্রেসে দেওয়া নেতানিয়াহুর ভাষণ ডেমোক্রেটিক পার্টির অনেক নেতার কাছে রাজনৈতিক বার্তা হিসেবে ধরা পড়ে। এরপর থেকেই ওয়াশিংটনে ইসরায়েলকে ঘিরে আগের দ্বিদলীয় ঐকমত্যে ফাটল দেখা দিতে শুরু করে।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

বিশ্লেষণে আরও বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি এবং গোলান মালভূমি নিয়ে নেওয়া সিদ্ধান্তকে নেতানিয়াহু স্থায়ী কৌশলগত অর্জন হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু লেখকের মতে, এসব অর্জন ছিল নির্দিষ্ট প্রশাসননির্ভর এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নীতির স্থায়ী পরিবর্তন নয়।

গাজা যুদ্ধের পর এই সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে বলে উল্লেখ করেছেন আরিকাত। তাঁর ভাষ্য, ৭ অক্টোবরের ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইসরায়েলকে ব্যাপক সামরিক ও কূটনৈতিক সহায়তা দিলেও, পরবর্তী সময়ে গাজায় যুদ্ধ পরিচালনা, মানবিক সংকট এবং যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য বাড়তে থাকে।

বিশ্লেষণে দাবি করা হয়েছে, গাজায় সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের একটি বড় অংশ ইসরায়েলকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেছে। একসময় যেসব বিষয় ঐতিহাসিক মিত্রতার আলোকে মূল্যায়িত হতো, এখন অনেকের কাছে তা মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও দখলদারত্বের প্রশ্নে আলোচিত হচ্ছে।

সাম্প্রতিক Economist ও YouGov-এর একটি জরিপের তথ্যও তুলে ধরেছেন লেখক। জরিপ অনুযায়ী, ৪৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। আর ৪৭ শতাংশের মত, তিনি গাজায় যুদ্ধাপরাধ করেছেন। লেখকের মতে, একসময় যেখানে ইসরায়েলের সমালোচনা মার্কিন রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর ছিল, সেখানে এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

সাঈদ আরিকাত আরও লিখেছেন, নেতানিয়াহুর জোটে উগ্র ডানপন্থী দলগুলোর প্রভাব বৃদ্ধি এবং ফিলিস্তিন প্রশ্নে রাজনৈতিক সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি সংঘাতের নীতিও আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।

বিশ্লেষণের উপসংহারে তিনি বলেন, সামরিক শক্তি দিয়ে যুদ্ধক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব হলেও, দীর্ঘমেয়াদে রাজনৈতিক বৈধতা ও আন্তর্জাতিক সমর্থন ধরে রাখা আরও কঠিন। ভবিষ্যতে ওয়াশিংটনে ইসরায়েলের প্রভাব কমার কারণ অনুসন্ধান করা হলে, তার একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে নেতানিয়াহুর রাজনৈতিক কৌশলকেই দেখা হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাইরাল অ্যাসাইনমেন্টের ঘটনায় এবার সেই অধ্যাপক মুখ খুললেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ এম


ভাইরাল অ্যাসাইনমেন্টের ঘটনায় এবার সেই অধ্যাপক মুখ খুললেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষকের দেওয়া ‘কোর্স টিচারের নাম ৩০০ বার সঠিকভাবে লিখে আনার’ নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। এ সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করে সংশ্লিষ্ট শিক্ষক শুক্রবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের Entrepreneurship and Small Business Development কোর্সের আওতায় ‘Growth of Entrepreneurship in Bangladesh’ বিষয়ক একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। গত ২৯ জুলাই যখন শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট জমা দেয়, তিনি তখন তাদের কভার পেজ পর্যবেক্ষণ করেন এবং ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩২ জন কোর্স টিচারের নামের বানান ভুল লিখেছে বলে জানতে পারেন।

তিনি এ নিয়ে আরও জানিয়েছেন, এটি শুধুমাত্র ব্যক্তিগত নামের বানানের সমস্যা নয়; বরং একটি আনুষ্ঠানিক একাডেমিক নথিতে এ ধরনের ভুল দায়িত্বহীনতার উদাহরণ। ভবিষ্যৎ চাকরি, উচ্চশিক্ষা অথবা বিভিন্ন ডিজিটাল প্রক্রিয়ায় নামের বানানে একটু ভুলও বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। এ কারণে শিক্ষার্থীদের দায়িত্বশীল করতে ভুল করা ৩২ জনকে তার নাম ৩০০ বার সঠিকভাবে লিখে আনার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া তিনি বলেন, যদি দু-একজন শিক্ষার্থীর এমন ভুল হতো, তবে তাদের আলাদাভাবে বুঝিয়ে দেওয়া যেত। কিন্তু যখন একটি ব্যাচের অর্ধেকের বেশি শিক্ষার্থী একই ভুল করে, তখন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেছেন। ব্যক্তিগতভাবে তার নামের বানানের ভুল হলে তার কিছু যায় আসে না, তবে একজন শিক্ষক হিসেবে দায়িত্ব রয়েছে শিক্ষার্থীদের এমন ভুল থেকে সতর্ক করার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, প্রথমদিকে তিনি এটিকে ইতিবাচকভাবেই নিয়েছেন, কারণ আলোচনা ও সমালোচনার মাধ্যমে আরও বেশি শিক্ষার্থী বিষয়টি সম্পর্কে সচেতন হবে বলে তার ধারণা ছিল। তবে এরপর বিভিন্ন ব্যক্তি ও পেজ তার ছবি ব্যবহার করে পোস্ট করতে শুরু করলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। এমনকি শুক্রবার সকাল থেকে বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন আসা শুরু করে, যা তার ব্যক্তিগত জীবনকে বিঘ্নিত করছে বলেও তিনি উল্লেখ করেন।

স্ট্যাটাসে শিক্ষক বলেছিলেন, একটি শ্রেণিকক্ষে যে বিষয়টি এত বড় আকার ধারণ করবে তা তার কল্পনায়ও ছিল না। এ ঘটনায় কারও বিরুদ্ধে তার অভিযোগ নেই। যদিও শিক্ষার্থীদের দায়িত্বশীলতা শেখাতে শিক্ষক হিসেবে নিজেদের ব্যর্থতার কথাও তিনি স্বীকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ ইয়াবা সহ গ্রেপ্তার চারজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৯ এম


দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ ইয়াবা সহ গ্রেপ্তার চারজন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. নাগর (৫৩), মো. বিল্লাল মৃধা (৪০), মো. মিজানুর রহমান (৩০) এবং মো. আব্দুর রহমান (২৯)।

শুক্রবার রাত ১১টার সময়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৯টার সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ বড় মসজিদ-সংলগ্ন সড়কে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানের সময় চারজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নাহিদ ইসলাম বললেন

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৪ এম


গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব

নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি মনে করে যে এভাবে পাঁচ বছর অতিক্রম করবে, তাহলে এই সুযোগ দেওয়া হবে না। দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেশের ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না।

এ সময় তিনি সরকারের জ্বালানিনীতির সমালোচনা করে বলেছেন, গ্যাসের দাম বাড়ানো হলে আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব। ঢাকা শহরের মানুষও দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে।

আজ গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে আহত আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জে হামলার শিকার কিশোর আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখও ঝুঁকির মধ্যে রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সেই চোখে দৃষ্টি ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অন্য চোখও কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা এখনও নিশ্চিত করে বলছেন না চিকিৎসকরা। চিকিৎসকদের বোর্ড সভার পর আলিফের শারীরিক অবস্থা সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, আমি সিলেট থেকে এসেছি। গত কয়েক দিনে সিলেটে কী ঘটেছে, তা সবাই জানেন। তিন দিন হয়ে গেল, কিন্তু সরকারের পক্ষ থেকে আলিফের খোঁজ নেওয়া হয়নি। সরকারি বাহিনীর হামলার শিকার হয়েছে, এটি ভিডিও ফুটেজে স্পষ্ট। হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্যসচিব হামলায় জড়িত ছিল। আমরা অনেকের বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু এখনও পর্যন্ত কোন সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার বার্তা দিচ্ছে যে তাদের পৃষ্ঠপোষকতায় থাকা ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা চাইলে দিনের আলোতে হামলা করতে পারে, মানুষকে হত্যা করতে পারে, চোখ উপড়ে ফেলতে পারে, কিন্তু তার বিচার হবে না। যখন আমরা এই ঘটনার প্রতিবাদে কর্মসূচি দিচ্ছি, তখনও সরকারি দল বাধা দিচ্ছে। হবিগঞ্জে আমরা দেখেছি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় এক হাজার সন্ত্রাসী জড়ো হয়েছিল। পুলিশ কিছুই করেনি। একটি সভ্য সমাজে এটা কল্পনাও করা যায় না।

সরকারি দলের জনপ্রতিনিধিদের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেছেন, জি কে গউসের অনুসারী যে ব্যক্তি আলিফের ওপর হামলা করেছে এবং সারজিস আলমের গাড়িতেও হামলা চালিয়েছে, অন্য কোন গণতান্ত্রিক দেশে হলে তিনি এতক্ষণে ক্ষমা চাইতেন, পদত্যাগ করতেন অথবা দল থেকে বহিষ্কৃত হতেন।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু বলেন না।

এদিকে আজ রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও দাম বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে এনসিপি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। কারওয়ানবাজারের সার্ক ফোয়ারায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভে এনসিপি মুখপাত্র ও ডিএসসিসির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ডিএনসিসির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেউটা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত ৫৭

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:০০ এম


সেউটা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত ৫৭

সেউটা সীমান্তে অভিবাসীদের নজিরবিহীন ঢলের ঘটনায় নিহতের সংখ্যা অন্তত ৫৭ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক ডেস্ক থেকে পাওয়া খবর অনুযায়ী, গত দুই দিনে প্রায় ৬০ হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন।

উত্তর আফ্রিকার স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার এই ঘটনায়, স্পেন জানিয়েছে যে স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করা ৫০ হাজারের বেশি মানুষের বেশিরভাগই স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যাচ্ছেন। শুক্রবার (৩১ জুলাই) স্পেনের সেউটায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি জানিয়েছেন, স্পেনের অংশে এ পর্যন্ত ৫৭টি লাশ উদ্ধার করা হয়েছে। মরক্কোর অংশে আরও হতাহতের আশঙ্কা রয়েছে, কর্তৃপক্ষের মতে, কেউ সাগরে ডুবে এবং কেউ সীমান্তের ব্রেকওয়াটার ও বেড়া টপকাতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৫০ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করেন এবং শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের মধ্যে প্রায় ৪৮ হাজার ৩০০ জন মরক্কোয় ফিরে গেছেন। কিন্তু সেউটার স্থানীয় সরকারের প্রধান হুয়ান জেসুস ভিভাসের দাবি, গত দুই দিনে প্রায় ৬০ হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন।

অপরদিকে, মরক্কোর নিরাপত্তা বাহিনী সীমান্তে জড়ো হওয়া জনতাকে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে অন্যদিকে স্পেন সীমান্তজুড়ে সেনাবাহিনীর যান মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে।

এ ঘটনার ফলে ইউরোপের দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। ইতালি স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তমুক্ত শেনজেন ব্যবস্থার কার্যকারিতা সাময়িক স্থগিতের ঘোষণা দেয়, যা দুই দেশের মধ্যে আকাশ ও সমুদ্রপথে যাতায়াতে প্রভাব ফেলতে পারে। তবে মাদ্রিদ এই পদক্ষেপকে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পরিপন্থি বলে উল্লেখ করেছে।

সীমান্ত এলাকা থেকে ফিরে যাওয়া কয়েকজন অভিবাসী জানিয়েছেন, সেউটায় খাদ্য ও আশ্রয়ের সংকটের কারণে তারা ফিরে যেতে বাধ্য হয়েছেন। মরক্কোর তানজিয়ার শহরের এক তরুণ রয়টার্সকে বলেন, "কেন এসেছিলাম, সেটাই এখন বুঝতে পারছি না। গতকাল দুপুরের পর থেকে কিছুই খাইনি। তাই ফিরে যাচ্ছি।" আরেক অভিবাসী, লারাশ শহরের ২০ বছর বয়সি এক যুবক জানান, তিনি পাঁচ ঘণ্টা সাঁতরে সেউটায় পৌঁছেছেন কিন্তু সেখানে খাবার পাননি। পরে স্পেনের সেনাবাহিনী তাদের সেখান থেকে বের করে দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%