ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
নাহিদ ইসলাম বললেন

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব


গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব

নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি মনে করে যে এভাবে পাঁচ বছর অতিক্রম করবে, তাহলে এই সুযোগ দেওয়া হবে না। দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেশের ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না।

এ সময় তিনি সরকারের জ্বালানিনীতির সমালোচনা করে বলেছেন, গ্যাসের দাম বাড়ানো হলে আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব। ঢাকা শহরের মানুষও দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে।

আজ গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে আহত আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জে হামলার শিকার কিশোর আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখও ঝুঁকির মধ্যে রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সেই চোখে দৃষ্টি ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অন্য চোখও কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা এখনও নিশ্চিত করে বলছেন না চিকিৎসকরা। চিকিৎসকদের বোর্ড সভার পর আলিফের শারীরিক অবস্থা সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, আমি সিলেট থেকে এসেছি। গত কয়েক দিনে সিলেটে কী ঘটেছে, তা সবাই জানেন। তিন দিন হয়ে গেল, কিন্তু সরকারের পক্ষ থেকে আলিফের খোঁজ নেওয়া হয়নি। সরকারি বাহিনীর হামলার শিকার হয়েছে, এটি ভিডিও ফুটেজে স্পষ্ট। হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্যসচিব হামলায় জড়িত ছিল। আমরা অনেকের বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু এখনও পর্যন্ত কোন সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার বার্তা দিচ্ছে যে তাদের পৃষ্ঠপোষকতায় থাকা ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা চাইলে দিনের আলোতে হামলা করতে পারে, মানুষকে হত্যা করতে পারে, চোখ উপড়ে ফেলতে পারে, কিন্তু তার বিচার হবে না। যখন আমরা এই ঘটনার প্রতিবাদে কর্মসূচি দিচ্ছি, তখনও সরকারি দল বাধা দিচ্ছে। হবিগঞ্জে আমরা দেখেছি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় এক হাজার সন্ত্রাসী জড়ো হয়েছিল। পুলিশ কিছুই করেনি। একটি সভ্য সমাজে এটা কল্পনাও করা যায় না।

সরকারি দলের জনপ্রতিনিধিদের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেছেন, জি কে গউসের অনুসারী যে ব্যক্তি আলিফের ওপর হামলা করেছে এবং সারজিস আলমের গাড়িতেও হামলা চালিয়েছে, অন্য কোন গণতান্ত্রিক দেশে হলে তিনি এতক্ষণে ক্ষমা চাইতেন, পদত্যাগ করতেন অথবা দল থেকে বহিষ্কৃত হতেন।

আরও পড়ুন: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু বলেন না।

এদিকে আজ রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও দাম বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে এনসিপি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। কারওয়ানবাজারের সার্ক ফোয়ারায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভে এনসিপি মুখপাত্র ও ডিএসসিসির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ডিএনসিসির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেউটা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত ৫৭

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:০০ এম


সেউটা সীমান্তে অভিবাসীদের ঢল, নিহত ৫৭

সেউটা সীমান্তে অভিবাসীদের নজিরবিহীন ঢলের ঘটনায় নিহতের সংখ্যা অন্তত ৫৭ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক ডেস্ক থেকে পাওয়া খবর অনুযায়ী, গত দুই দিনে প্রায় ৬০ হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন।

উত্তর আফ্রিকার স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার এই ঘটনায়, স্পেন জানিয়েছে যে স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করা ৫০ হাজারের বেশি মানুষের বেশিরভাগই স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যাচ্ছেন। শুক্রবার (৩১ জুলাই) স্পেনের সেউটায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি জানিয়েছেন, স্পেনের অংশে এ পর্যন্ত ৫৭টি লাশ উদ্ধার করা হয়েছে। মরক্কোর অংশে আরও হতাহতের আশঙ্কা রয়েছে, কর্তৃপক্ষের মতে, কেউ সাগরে ডুবে এবং কেউ সীমান্তের ব্রেকওয়াটার ও বেড়া টপকাতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৫০ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করেন এবং শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের মধ্যে প্রায় ৪৮ হাজার ৩০০ জন মরক্কোয় ফিরে গেছেন। কিন্তু সেউটার স্থানীয় সরকারের প্রধান হুয়ান জেসুস ভিভাসের দাবি, গত দুই দিনে প্রায় ৬০ হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন।

অপরদিকে, মরক্কোর নিরাপত্তা বাহিনী সীমান্তে জড়ো হওয়া জনতাকে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে অন্যদিকে স্পেন সীমান্তজুড়ে সেনাবাহিনীর যান মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে।

এ ঘটনার ফলে ইউরোপের দেশগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। ইতালি স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তমুক্ত শেনজেন ব্যবস্থার কার্যকারিতা সাময়িক স্থগিতের ঘোষণা দেয়, যা দুই দেশের মধ্যে আকাশ ও সমুদ্রপথে যাতায়াতে প্রভাব ফেলতে পারে। তবে মাদ্রিদ এই পদক্ষেপকে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পরিপন্থি বলে উল্লেখ করেছে।

সীমান্ত এলাকা থেকে ফিরে যাওয়া কয়েকজন অভিবাসী জানিয়েছেন, সেউটায় খাদ্য ও আশ্রয়ের সংকটের কারণে তারা ফিরে যেতে বাধ্য হয়েছেন। মরক্কোর তানজিয়ার শহরের এক তরুণ রয়টার্সকে বলেন, "কেন এসেছিলাম, সেটাই এখন বুঝতে পারছি না। গতকাল দুপুরের পর থেকে কিছুই খাইনি। তাই ফিরে যাচ্ছি।" আরেক অভিবাসী, লারাশ শহরের ২০ বছর বয়সি এক যুবক জানান, তিনি পাঁচ ঘণ্টা সাঁতরে সেউটায় পৌঁছেছেন কিন্তু সেখানে খাবার পাননি। পরে স্পেনের সেনাবাহিনী তাদের সেখান থেকে বের করে দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানির জন্য নতুন চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৩ এম


পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানির জন্য নতুন চুক্তি

পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানির লক্ষ্যে এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান এবং বাংলাদেশের র‌্যানকন গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের শিল্প ও উৎপাদন মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে যে, এ চুক্তির আওতায় চলতি বছরের মধ্যে বাংলাদেশে ১০০টি গাড়ি রপ্তানি করা হবে।

আগামী চার বছরে মোট ৫ হাজার ৮০০টি গাড়ি রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গাড়ির বাজারে নতুন মডেলের যানবাহন যুক্ত হবে। প্রতিযোগিতা বাড়বে এবং ক্রেতারা প্রতিযোগিতামূলক দামে আরও বেশি বিকল্প পাবেন।

একই সাথে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার হবে এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

সমঝোতা সই অনুষ্ঠানে র‌্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রশীদ ভূঁইয়া বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের অটোমোবাইল খাতে স্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি হবে।

এছাড়া, পাকিস্তানে উৎপাদিত উচ্চমানের গাড়ি বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খান এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, এ ধরনের অংশীদারত্ব বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।

এবং এই চুক্তি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় নাগরিক সেবার কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১১ এম


নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় নাগরিক সেবার কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন এবং পানি নিষ্কাশনব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ধরনভেদে কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে সাথে নিয়ে এ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে সরকারপ্রধান রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, বিমানবন্দর সড়ক, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, বনানীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি বাসভবনে ফিরে যান।

এছাড়া, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশনব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে সমস্যা চিহ্নিত করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নগরসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

এছাড়া উল্লেখযোগ্য যে, এর আগে গতকাল বৃহস্পতিবার রাতেও ঢাকার সড়ক পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরকাউয়ার কর্ণকাঠিতে গোপন আস্তানা বানিয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড ও নাশকতার ছক: নেপথ্যে ছাত্রলীগ নেতা শাওন ও সাবেক মেম্বার কালাম

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল:

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৯ এম


চরকাউয়ার কর্ণকাঠিতে গোপন আস্তানা বানিয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড ও নাশকতার ছক: নেপথ্যে ছাত্রলীগ নেতা শাওন ও সাবেক মেম্বার কালাম

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কর্ণকাঠি এলাকায় গোপন আস্তানা বানিয়ে নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের অনুসারী শাওন খাঁ এবং তার চাচা, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী সাবেক ইউপি সদস্য (মেম্বার) কালামের নিয়ন্ত্রণে সেখানে এই অপতৎপরতা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রাপ্ত অভিযোগে জানা যায়, সাবেক মেম্বার কালাম ও তার ভাতিজা শাওন খাঁ কর্ণকাঠি এলাকার একটি গোপন আস্তানায় বসে নিয়মিত সরকারবিরোধী ও নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কালাম মেম্বার ছাত্রলীগ নেতা শাওনকে অর্থ জোগান ও রাজনৈতিক দিকনির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ওই অর্থ দিয়ে শাওন তার ঘনিষ্ঠ সহযোগীদের চরকাউয়ার কর্ণকাঠিতে একটি গোপন আস্তানায় দাওয়াত দেওয়ার নামে একত্রিত করে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের সামাজিক-রাজনৈতিক তৎপরতা চালায়।

শুধু তা-ই নয়, স্কুলপড়ুয়া কোমলমতি ছাত্রদের অর্থের লোভ দেখিয়ে নানা কৌশলে নিজেদের দলে ভেড়ানোর অভিযোগ উঠেছে শাওনের বিরুদ্ধে। সুযোগ বুঝে খুব ভোরে বরিশাল নগরীর বিভিন্ন গলিপথে আচমকা ঝটিকা মিছিল বের করে চাঞ্চল্য তৈরি করে তারা। কিন্তু অজ্ঞাত কারণে বন্দর থানা পুলিশ এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে ম্যানেজ করেই তারা অবাধে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে চরকাউয়া ইউনিয়নের এক বিএনপি নেতা আক্ষেপ প্রকাশ করে বলেন, "জুলাই ও আগস্ট মাসে কালাম মেম্বার এবং তার ভাতিজা শাওন সাধারণ ছাত্র-জনতার ওপর সরাসরি হামলা চালিয়েছে। তারপরও আমাদের দলের কিছু নেতার অনাকাঙ্ক্ষিত আশ্রয়-প্রশ্রয়ের কারণে তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি।"

তিনি আরও জানান, বর্তমানে রাজ্জাকের অনুসারী শাওন ও তার চাচা কালাম মেম্বার যেকোনো কর্মসূচির আগে বিভিন্ন এলাকা থেকে তরুণ ও কিশোরদের ভাড়া করে এনে কর্ণকাঠিতে গোপন আস্তানায় জড়ো করে। সেখানে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হয়। বিষয়টি ইতোমধ্যেই বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং অতি দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে কর্ণকাঠি এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান জানান, "শাওন খাঁ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত—বিষয়টি আমরা জানি। তবে সে যে আস্তানা বানিয়ে গোপন কর্মকাণ্ড চালাচ্ছে, তা সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম। আমরা অভিযান পরিচালনা করে যেকোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো।"

সার্বিক বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও ছাত্র-জনতার ওপর হামলার একাধিক অভিযোগ রয়েছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং যেকোনো সময় তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%