০২:১৩ পি.এম
ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার উদ্দেশ্যে নতুন স্থায়ী সামরিক পোস্ট স্থাপন করা শুরু করেছে।
ইসরায়েলের দৈনিক মারিভ বৃহস্পতিবার (১৬ জুলাই) যে প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে, বিদেশী সূত্রের বরাতে যে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান দীর্ঘমেয়াদে শক্তিশালী করার লক্ষ্যে এসব স্থায়ী সামরিক অবস্থান তৈরি করা হচ্ছে।
তবে নতুন পোস্টগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে মূলত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
এ পদক্ষেপ এমন সময়ে নেওয়া হচ্ছে, যখন ইতালির রোমে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, দক্ষিণ লেবাননের দুটি সংঘাতময় এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য উভয় পক্ষ একটি কাঠামো ও দিকনির্দেশনায় সম্মত হয়েছে।
মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে মতপার্থক্যের কারণে এই নতুন উদ্যোগ তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন