ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এলপিজির দাম কমিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী


বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এলপিজির দাম কমিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম তাৎক্ষণিকভাবে কমিয়েছে, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, এলপিজি গ্যাসের ৯৮ ভাগ আমদানি করতে হয়, যা সম্পূর্ণরূপে বেসরকারি খাতনির্ভর।

আরও পড়ুন: ঈশ্বরদীতে আমির হামজার তাফসির মাহফিল সম্পন্ন, রাজনৈতিক উত্তেজনা উপেক্ষা

তিনি আরো বলেন, 'মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। যখনই বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। রাতারাতি বড় মূল্য সমন্বয় হয়েছে। যখনই সুযোগ আসবে, ততই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে সস্তি আনতে চেষ্টা করবো।'

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'এই তপ্ত গ্রীষ্মে বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কোথাও বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ এসেছে, আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার স্থাপন করেছি। সেখানে যোগাযোগ করে অভিযোগ সমাধানের নির্দেশনা দিয়েছি।'

তিনি আরও বলেন, 'বিএনপি জনগণের সরকার, জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হতে বলা হয়েছে।'

এ সময় প্রতিমন্ত্রীর সাথে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: লালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

এদিকে, শুক্রবার সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস যশোর এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তিনি সকলকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, ১৯৯১ সালে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষ রোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতিবছর এই কর্মসূচির বিস্তৃতি লাভ করেছে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের বিষয়ে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্কুল থেকে শুরু করে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বৃক্ষ রোপণের ব্যবস্থা নিচ্ছে।

আজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।

আরও পড়ুন: কক্সবাজারে সাগরে গোসলে ১২ বছরে ৮৪ পর্যটকের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনীর প্রধান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনীর প্রধান গ্রেফতার

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ফ্লিট অ্যাডমিরাল ওয়াসান্থা কারান্নাগোদাকে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে শুক্রবার গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে যে, তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলেকে যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ দিতে এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে অবৈধভাবে সহায়তা করেছিলেন।

৭৩ বছর বয়সী ওয়াসান্থা কারান্নাগোদাকে ঘুষ ও দুর্নীতি দমন কমিশনের হেফাজতে নেওয়া হয়েছে। ২০০৬ সালে যোগ্যতা ছাড়াই যোশিথা রাজাপাকসকে নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি-এর মাধ্যমে জানা যায়, ২০০৯ সালে শ্রীলঙ্কায় কয়েক দশক ধরে চলা তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসানের সময়ে কারান্নাগোদা নৌবাহিনীর প্রধান হিসেবে কাজ করছিলেন। ২০১৯ সালে তাকে উন্নীত করে ফ্লিট অ্যাডমিরাল পদ দেওয়া হয়। বর্তমানে তিনি নৌবাহিনীতে কোনো সক্রিয় দায়িত্বে নেই।

যোশিথা রাজাপাকসে, যার বয়স ৩৮ বছর, গত মাসে সংশ্লিষ্ট আরেকটি মামলায় গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পেয়েছেন। ওই মামলায় তার বিরুদ্ধে ব্রিটেনের মর্যাদাপূর্ণ ডার্টমাউথ নৌ কলেজে প্রশিক্ষণের জন্য সরকারি অর্থ ব্যবহারের অভিযোগ রয়েছে।

ঘুষ ও দুর্নীতি দমন কমিশন (ব্রাইবেরি কমিশন) তার বিরুদ্ধে এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘যোশিথা রাজাপাকসকে নিয়োগ ও প্রশিক্ষণের ক্ষেত্রে ফ্লিট অ্যাডমিরাল দুর্নীতির অপরাধ করেছেন।’

কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধেরও অভিযোগ রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকা-ের অভিযোগে ২০২৫ সালের মার্চে ব্রিটেন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ জন তরুণকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগও উত্থাপিত হয়েছে।

২০২১ সালের অক্টোবরে মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই গোটাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট থাকাকালে ওই অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুর্নীতি ও আলোচিত অমীমাংসিত অপরাধ দমনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের প্রশাসন পরে মামলাটি পুনরুজ্জীবিত করে।

দিসানায়েকে ক্ষমতায় আসার পর থেকে রাজাপাকসে পরিবার এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে মামলাগুলো নতুন গতি পেয়েছে। বিগত বছরগুলোতে রাজাপাকসে পরিবারের সদস্য এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে। এসব মামলার সবগুলোই এখনও আদালতে বিচারাধীন।

২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তার বাবা প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট থাকাকালীন একটি বাড়ি কেনার জন্য ব্যবহৃত অর্থের উৎস ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় যোশিথা রাজাপাকসের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা চলছে।

তিনি তদন্তকারীদের জানিয়েছেন, তার বড় ফুফুর দেওয়া মূল্যবান রত্ন বিক্রি করে তিনি অর্থ সংগ্রহ করেছিলেন। তবে তার সেই বড় ফুফু জানাতে পারেননি, তিনি কীভাবে ওই মূল্যবান রত্নগুলো পেয়েছিলেন।

২০১৯ সালের ইস্টার সানডের বোমা হামলায় ২৭৯ জন নিহত হওয়ার ঘটনায় কথিত সংশ্লিষ্টতার অভিযোগে তার চাচা গোটাবায়া রাজাপাকসের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় তক্ষকসহ দক্ষিণাঞ্চলের মূল হোতা সুমন আটক: বনে অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ভাণ্ডারিয়ায় তক্ষকসহ দক্ষিণাঞ্চলের মূল হোতা সুমন আটক: বনে অবমুক্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশ বিপন্ন বন্যপ্রাণী তক্ষকসহ দক্ষিণাঞ্চলের বন্যপ্রাণী পাচারকারী চক্রের মূল হোতা সুমন আকন (৪৫) কে আটক করেছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়ার মুসলিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত তক্ষকটি বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুমন আকন ভাণ্ডারিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বারেক আকনের ছেলে। সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলে বন্যপ্রাণী ও তক্ষক চোরাচালান সিণ্ডিকেটের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে আসছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমনের বাড়িতে তক্ষক বেচাকেনার গোপন খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল শুক্রবার দুপুরে তার বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায়। অভিযানের সময় তার ঘর থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে বন্যপ্রাণীটি অবৈধভাবে নিজ হেফাজতে রাখায় তাকে আটক করা হয়। এই অভিযানে অংশ নেন ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন হোসেন, কামরুজ্জামান ও রফিক।

তক্ষকটি উদ্ধারের পর বন্যপ্রাণীটির সুরক্ষায় সেটিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন। এরপর স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তক্ষকটিকে সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে (বনে) অবমুক্ত করেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আটককৃত সুমনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরাধের রেকর্ড পর্যালোচনা করে জানা যায়, এটি সুমনের প্রথম অপরাধ নয়। এর আগে ২০২৩ সালের ২৫ জুন রাতে সুমনসহ আরও চারজনকে বিপুল পরিমাণ অর্থ মূল্যের তক্ষকসহ আটক করেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে সিণ্ডিকেট আরও শক্তিশালী করে চোরাচালান চক্রের হাল ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন হবে: ডা. শফিকুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন হবে: ডা. শফিকুর

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে। তিনি বলেন, কিছু কিছু স্থানে যেটা দেখা যাচ্ছে যে, সরকারি এমপি যারা বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদলের এমপিরা কিন্তু তা পাচ্ছেন না। এটা মোটেও হতে পারে না। আমরা আগেও এমন বৈষম্য দেখেছি তবে এখন এই ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।

নেত্রকোনা নিয়ে শফিকুর রহমান বলেন, এখানে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে আছে সাদামাটির পাহাড়, সিলিকন বালি কিন্তু কোনো কলকারখানা নেই।

মাদকের বিস্তার নিয়ে তিনি বলেন, ‘সংসদে একজন সংসদ সদস্য বলেছেন, মাদক কোন এলাকা দিয়ে আসে। তিনি তা বন্ধ করছেন না। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। তিনি ইচ্ছে করলেই তাঁর এলাকা দিয়ে মাদক আসা বন্ধ করতে পারেন।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘সরকার মাদক নিয়ন্ত্রণে একটি বিল আনছে। আমরা চাই, মাদক পুরোপুরি নির্মূল করতে। আর শুধু যুব সমাজ নয়, বৃদ্ধরাও এখন মাদকে আসক্ত হচ্ছে।’

ফুটপাত দখল করে দৈনিক লাখ টাকা চাঁদাবাজির প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘ভারত দেশের বিভিন্ন সীমান্তে দিয়ে পুশইন করার চেষ্টা করছে। আমরা তা প্রতিহত করছি। বিজিবির পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে বুকের সখ্যতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। দেশের এক ইঞ্চি জায়গাও ছাড়বো না, ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি যে সরকারই ক্ষমতায় আসে সে সরকারই বলে, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কিন্তু কোথায় পরিস্থিতি ভালো তা আমরা জানি না।’

জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির ডা. আবুল হোসেন তালুকদার প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা ম্যাচে সেরা পারফরম্যান্স চান পেদ্রো নেইতাও

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


আর্জেন্টিনা ম্যাচে সেরা পারফরম্যান্স চান পেদ্রো নেইতাও

বিশ্বকাপ তো বটেই, সম্ভবত নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে এবারের আসরের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্ডে। আগামীকাল ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। বিশ্বের অন্যতম ফুটবল শক্তিদের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার কথা বললেন কেপ ভার্ডে কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ফুটবল বিশ্বে ‘বুবিস্তা’ হিসেবে পরিচিত।

প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা কেপ ভার্ডেকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখতে শুরু করেছে। তবে এটি একমাত্র ‘ভদ্রতা’ নয়। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে গ্রুপপর্বে কোনো ম্যাচ হারেনি মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি। কেপ ভার্ডে কোচ মন্তব্য করেন, এখন আর অন্য দলগুলো আমাদের দুর্বল দল হিসেবে দেখে না। তার মতে, দলটি নিজেদের পারফরম্যান্স দিয়ে এই সম্মান অর্জন করেছে।

বেশ আত্মবিশ্বাসের সাথে কেপ ভার্ডে কোচ বলেন, ‘আমার মনে হয় আমরা এই সম্মানটা (বড় দলগুলোর কাছ থেকে) অর্জন করে নিয়েছি।’ গ্রুপ পর্বে স্পেনের পরে দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে কেপ ভার্ডে। সৌদি আরব এবং উরুগুয়েকে পেছনে ফেলে তারা অপরাজিত থেকেই শেষ বত্রিশ নিশ্চিত করেছে। সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একটি কঠিন পরীক্ষা তাদের অপেক্ষা করছে, বিষয়টি অনুভব করছেন বুবিস্তা। পাশাপাশি তিনি আত্মবিশ্বাসীও।

তিনি বলেন, ‘আমরা জানি, এটা খুব কঠিন ম্যাচ হবে। আর্জেন্টিনা এমন একটি দল, যারা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। তবে আমাদের অবশ্যই সেরাটা খেলতে হবে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ খুঁজতে হবে।’ কেপ ভার্ডের কোচের মতে, শক্ত রক্ষণই দলের অন্যতম ভরসা। যদিও শুধু রক্ষণের উপর আটকে থাকলে চলবে না, সুযোগ মিললে আক্রমণেও যেতে হবে। ‘পুরো ম্যাচজুড়ে আমরা চাই খেলোয়াড়রা আত্মবিশ্বাস ধরে রাখুক। এটা সব সময় সহজ নয়, তবে বিভিন্ন প্রতিযোগিতায় আমরা দেখিয়েছি যে কঠিন পরিস্থিতিতেও ভালো খেলতে পারি।’

আফ্রিকার কিছু দল শেষ সময়ে গোল হজম করে বিদায় নেওয়ার বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন। তাই শেষ বাঁশি পর্যন্ত একই মানসিকতা ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের আমরা সব সময় মানসিকভাবে প্রস্তুত রাখার চেষ্টা করি। অনেকেই মনে করেন যে যখন এক দল স্পষ্ট ফেভারিট, তখন অন্য দল হয়তো আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা সেটা করতে মাঠে নামছি না।’

আর্জেন্টিনা-কেপ ভার্ডে ম্যাচের বিজয়ী দলের সামনে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া এবং মিশরের মধ্যকার ম্যাচের জয়ী দলের সাথে মোকাবিলা করার সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%