১১:০২ এম
কুড়িগ্রামে জেলা পর্যায়ের স্টুডেন্ট ব্রিগেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে।
এ সম্মেলনে কুড়িগ্রাম জেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ জন স্টুডেন্ট ব্রিগেড সদস্য অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলার খলিলগঞ্জের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তির কারণে সুনামগঞ্জে বাউল গানের আসর বন্ধ
সম্মেলনে শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবিলার কৌশল, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয় এবং নিজ নিজ বিদ্যালয় ও পরিবারের জন্য দুর্যোগ প্রস্তুতির ব্যাপারে কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।
সম্মেলনটি "Community Support for Inclusive and Equitable Education across 25 Schools in Kurigram District (CBM-V Project)" প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। এই প্রকল্পটির আর্থিক সহায়তা প্রদান করছে Muslim Aid-UK Bangladesh Field Office এবং এটি বাস্তবায়ন করছে জাতীয় উন্নয়ন সংস্থা Eco-Social Development Organization (ESDO)।
সম্মেলনে স্টুডেন্ট ব্রিগেডের নেতৃত্ব বিকাশ ও ব্যবস্থাপনা, কমিউনিটি-ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস (CBDRR), কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট (CRA), প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UDMC) সঙ্গে সমন্বয়, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-পরিচালক, Muslim Aid-UK Bangladesh Field Office-এর এডুকেশন কো-অর্ডিনেটর মো. শাহ অলিউল্লাহ এবং প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মঈন উদ্দিন।
আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা
বক্তারা বলেন, কুড়িগ্রামের চরাঞ্চল প্রতিবছর বন্যা ও নদীভাঙনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে, তাই বিদ্যালয়ভিত্তিক স্টুডেন্ট ব্রিগেড গঠন এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতিতে সম্পৃক্ত করা একটি জরুরি ও কার্যকর উদ্যোগ। তারা সকলের প্রতি আহ্বান জানান, যেন দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে স্টুডেন্ট ব্রিগেডের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
সম্মেলনের শেষে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করে যে, তারা নিজ নিজ বিদ্যালয় ও কমিউনিটিতে দুর্যোগ সচেতনতা বৃদ্ধি, নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন