প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোররাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আতুল গাজী (২৭) ও ইফরাত হোসেন (২৬)। তাদের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা যায়, তারা মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, শ্রীনগর উপজেলার সমষপুর ব্রিজের ওপর মাওয়ামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানো উচিত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন