ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ, ২০% ম্যাচ ফি জরিমানা


শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ, ২০% ম্যাচ ফি জরিমানা

অপরাধ করলে শাস্তি পেতেই হবে। এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ শাস্তির মুখোমুখি হয়েছে। যদিও দুদলই শাস্তি পেয়েছে, তবে ভারতের শাস্তির মাত্রা বেশি। শুবমান গিল এবং লোকেশ রাহুলদের অপরাধের পরিমাণও বেশি।

নিউ চণ্ডিগড়ে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেতে হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় ক্যারিবিয়ানদের ১০ শতাংশের বিপরীতে ভারতের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি।

ভারত নির্ধারিত সময়ের থেকে ৪ ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ২ ওভার পিছিয়ে ছিল। মাঠের আম্পায়ার জয়ারামন মাদানাগোপাল ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা স্লো ওভার রেটের অভিযোগ আনেন।

আরও পড়ুন: কেন সমর্থকদের কলার বেলুন নিয়ে মাঠে আসতে বললেন ম্যানসিটি কোচ এনজো মারেসকা

পরে ম্যাচ রেফারি প্রকাশ ভাট এই শাস্তির কথা ঘোষণা করেন। দুই দলের অধিনায়ক গিল ও শাই হোপ নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে ৩৫২ রানের লক্ষ্য দিয়েও ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে। তবে শেষ ওয়ানডেতে হারার আগে প্রথম দুটিতে জয়লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি দায়িত্বটি গ্রহণ করেন। জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে মোট ৩৭টি দেশ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আইপিইউতে বাংলাদেশ এ অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব ও সমন্বয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের সুযোগ পাবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর আগে রবিবার (৪ অক্টোবর) ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে অংশগ্রহণের জন্য তানজানিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে পাঁচ প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর খাবারের অভিযোগে ৩৩ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


টাঙ্গাইলে পাঁচ প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর খাবারের অভিযোগে ৩৩ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা এবং বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মির্জাপুর উপজেলার সোহাগপুর ও গোড়াই এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় সোহাগপুর বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের কারণে গোড়াই এলাকার মোল্লা ওরাল এন্ড ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গোড়াই ওয়াল সেতুর নিচে অতিরিক্ত দামে ফল বিক্রির অভিযোগে তিন ফল বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। এ বছর চিকিৎসাবিজ্ঞানে তিনজনকে যৌথভাবে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। তারা হলেন, কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল।

এই পুরস্কার তাদের বৈজ্ঞানিক অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। আলোর মাধ্যমে জীবন্ত কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য তাদের এই নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মাধ্যমে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। আগামী দিনগুলোতে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে নগদ অর্থ, টিন ও খাদ্য সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (প্রতিনিধি)

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


ভৈরবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে নগদ অর্থ, টিন ও খাদ্য সহায়তা

কিশোরগঞ্জের ভৈরবে চন্ডিবের গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে শহরের চন্ডিবের গ্রামে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ৩৬ হাজার টাকার নগদ চেক, দুই বান্ডিল করে ঢেউটিন ও খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে।

এর আগে গত ১ অক্টোবর চন্ডিবের গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। এতে ১০ থেকে ১২টি ঘরসহ ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ত্রাণ ও সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সহায়তা বিতরণ শেষে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম চন্ডিবের জেলেপাড়ায় নিম্নআয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি চন্ডিবের হিন্দুপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%