ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বকশীগঞ্জে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সভা ও বিক্ষোভ


বকশীগঞ্জে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সভা ও বিক্ষোভ

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু এবং সভাপতিত্ব করেন সভাপতি হেদায়েতুল ইসলাম হোসন। এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাধন মোল্লা, মোস্তফা গাজী, মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহসহ আরও অনেকেই।

প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন, "প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো কিন্তু এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেননি।" বক্তারা সতর্ক করেন যে, এই হত্যাকাণ্ড নিয়ে যদি কোনো গাফিলতি করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

তাদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় যে, দ্রুত এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।

পরে প্রতিবাদ সভা শেষে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ৮১২ মণ্ডপে এসআরবির বিশেষ নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ৮১২ মণ্ডপে এসআরবির বিশেষ নিরাপত্তা

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ৮১২টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় নীলফামারী শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা দুর্গাপূজা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন রংপুরের এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

তিনি উল্লেখ করেন, পূজামণ্ডপের নিরাপত্তায় যথেষ্ট সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের জন্য সাইবার মনিটরিং কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে।

এছাড়া, প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে এসআরবি-১৩-এর পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হা-ম-লা-র হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হা-ম-লা-র হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ভূগর্ভস্থ ‘পিক্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি জানান, তেহরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে তিনি সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন। তবে ট্রাম্প নিশ্চিত করেছেন যে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। শুক্রবার (১৬ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে সাক্ষাৎকারের তথ্য প্রকাশিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ নিয়েও আলোচনা করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেওয়া। তিনি দাবি করেন, ইরানের হাতে এমন অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করবে।

তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের গভীরে অবস্থিত উল্লেখ করে বলেন, ‘তাদের পারমাণবিক স্থাপনাগুলো লাখ লাখ টন পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। এখন আমরা পিক্যাক্স মাউন্টেনের দিকে নজর দিচ্ছি। সেখানে আমাদের যেতে হতে পারে। আমরা ওই স্থাপনাটিতে হামলা চালাব। দ্রুতই সেটিকে ধ্বংস করে দেব।’

পিক্যাক্স মাউন্টেন ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা। এটি অত্যন্ত গভীরে নির্মিত হওয়ায় সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। ইরান এর আগে স্থাপনাটিকে সেন্ট্রিফিউজ সংযোজনকেন্দ্র হিসেবে বর্ণনা করেছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। এর কোনো প্রয়োজন নেই।’

তিনি ইরানে স্থলবাহিনী পাঠানোর বিষয়টিও বিবেচনা করছেন না বলে আবারও জানান। তবে দেশটির জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রচলিত বোমা ব্যবহারের সম্ভাবনা নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে আলোচনায় আসে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমার বিষয়টিও। এটি ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত। ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় এ বোমা ব্যবহারের অনুমোদন দিয়েছেন কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তবে তিনি বলেন, এমওএবি একটি প্রচলিত বোমা, পারমাণবিক অস্ত্র নয়। তথ্যসূত্র: রয়টার্স, এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোর উপকূলে নৌকাডুবিতে ১৬ জন উদ্ধার, ১১ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


মেক্সিকোর উপকূলে নৌকাডুবিতে ১৬ জন উদ্ধার, ১১ জন নিখোঁজ

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবির ঘটনায় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ১৬ জনকে উদ্ধার করেছে। তবে, নৌকাটিতে থাকা আরও ১১ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নৌকাটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়।

দুর্ঘটনাটি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে ঘটে। নৌকাটি ডুবে যাচ্ছে জানিয়ে শুক্রবার রাত ১টার দিকে বিপৎসংকেত পাঠানো হয়। খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে উদ্ধারকারী হেলিকপ্টার পৌঁছায়। এরপর উদ্ধারকর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাগর থেকে ১৬ জনকে উদ্ধার করেন।

যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা সান্তিয়াগো তাম্বুরিনি জানান, উদ্ধার হওয়ার আগে লোকজন একে অপরকে এবং নৌকার ভাঙা অংশ আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই মেক্সিকোর নাগরিক বলে সান ডিয়েগোতে অবস্থিত মেক্সিকোর কনস্যুলেট জানিয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের হাঙরের কামড়ে আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে ঠান্ডায় আক্রান্ত হওয়ার চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের হেলিকপ্টারে করে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সান ডিয়েগোর স্ক্রিপস মার্সি হাসপাতালে তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে হাঙরের কামড়ে আহত হওয়ার আশঙ্কা থাকা ব্যক্তি এবং ঠান্ডায় আক্রান্ত দুজন রয়েছেন। আরও তিনজনকে স্ক্রিপস মেমোরিয়াল হাসপাতালে পরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে সর্বোচ্চ ২৭ জন ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ জীবনরক্ষাকারী জ্যাকেট পরেছিলেন। তবে, নৌকাটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি; শুধুমাত্র ভাঙা অংশ পাওয়া গেছে। এটি কী ধরনের নৌকা ছিল, কোথা থেকে এসেছিল কিংবা কোথায় যাচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ ১১ জনের সন্ধানে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। দুটি হেলিকপ্টার, একটি বিমান, একটি টহলজাহাজ এবং নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দিয়ে সাগরের প্রায় ৩ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। মেক্সিকোর নৌবাহিনীও এনসেনাদা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা রব টাকার জানান, নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা যতক্ষণ থাকবে, ততক্ষণ তল্লাশি চালানো হবে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সাগরে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ১৮ দশমিক ৫ কিলোমিটার বেগে বাতাস বইছিল। ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দেড় মিটার। পানির তাপমাত্রা ছিল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের তাপমাত্রা ছিল প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস।

দুর্ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের পাচারের জন্য ব্যবহৃত একটি সন্দেহভাজন সমুদ্রপথের কাছে অবস্থিত। তবে, ওই নৌকায় থাকা ব্যক্তিরা কী উদ্দেশ্যে সাগরে গিয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। ওই এলাকায় মাছ ধরার নৌকা ও বিনোদনের জন্য ব্যবহৃত নৌযানও চলাচল করে।

যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা তাম্বুরিনি বলেন, নৌকাটি পথ হারিয়েছিল, ইঞ্জিন বিকল হয়েছিল, স্রোতে ভেসে গিয়েছিল, নাকি পরিকল্পনা করেই এত দূরে গিয়েছিল—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে স্থলসীমান্তের কঠোর নজরদারি এড়িয়ে সমুদ্রপথে যাওয়ার চেষ্টা বেড়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছোট নৌকায় করে রাতের আঁধারে বাজা ক্যালিফোর্নিয়া থেকে উত্তরের দিকে যাত্রা করেন অভিবাসনপ্রত্যাশীদের কেউ কেউ। এ পথে নৌকাডুবির একাধিক ঘটনাও ঘটেছে।

২০২৫ সালের মে মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের প্রায় ৫৬ কিলোমিটার উত্তরে একটি ছোট নৌকা উল্টে অন্তত তিনজনের মৃত্যু হয়। ২০২৩ সালে সান ডিয়েগোর উপকূলে ঘন কুয়াশার মধ্যে দুটি নৌকা তীরে পৌঁছানোর চেষ্টা করলে একটি উল্টে যায়। ওই ঘটনায় আটজন নিহত হন।

এছাড়া ২০২২ সালে সান ডিয়েগোর এক বাসিন্দাকে ৩২ জন অভিবাসনপ্রত্যাশী বহনকারী অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা চালানোর দায়ে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রবল ঢেউয়ে নৌকাটি ভেঙে পড়লে তিনজন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হন।

সূত্র: এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য হওয়া উচিত দক্ষ জনশক্তি তৈরি করা, যা কর্মসংস্থানের উপযোগী। তিনি বলেছেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে একটি সমন্বিত ও সামগ্রিক পদ্ধতিতে গড়ে তুলতে হবে, যাতে দেশের পাশাপাশি বিদেশের শ্রমবাজারের জন্যও দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হয় এবং কেউ বেকার না থাকে।

শনিবার (১৭ অক্টোবর) সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এ সময় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এই তথ্য জানিয়ে বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের বিভিন্ন শিল্প, কলকারখানা, করপোরেট সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠান পরিচালনা করতে বিদেশ থেকে কর্মী আনতে হচ্ছে, অথচ দেশে অনেক উচ্চশিক্ষিত বেকার রয়েছে।

এ কারণে তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চমানসম্পন্ন শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান। পাশাপাশি শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত কর্মী তৈরি করার পরামর্শও দেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচ মওকুফ করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। সাক্ষাৎকালে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালনার চেষ্টা করছে। প্রতিবছর গড়ে প্রায় ৩২ কোটি টাকা মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফিতে বিভিন্ন হারে ওয়েভার বা বৃত্তি হিসেবে প্রদান করা হয়।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও উপদেষ্টা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%