০৮:৫৮ পি.এম
গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর বাজার থেকে রোকনপুর বিওপি পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও, দীর্ঘ প্রায় ৪ মাস পেরিয়ে গেলেও তা এখনও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান অর্ধেক কাজ করে চলে যাওয়ার ফলে, বর্তমানে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করছেন যে, রাস্তার সংস্কারের অংশ হিসেবে শুধুমাত্র খোয়া বিছিয়ে, প্রাইমিং (তেল ছিটানো) করার পর কাজ বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো মূল কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়নি। এর ফলে সড়কটি ধুলাবালি, গর্ত ও পাথরের কারণে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং যানবাহন চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানান, যদি দ্রুত রাস্তার বাকি কাজ সম্পন্ন না করা হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণ, কাজের অগ্রগতি তদারকি এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
স্থানীয়দের প্রত্যাশা হলো, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তার কার্পেটিং কাজ শেষ করে চলাচলের উপযোগী করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন