ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিনিয়োগ ও ডিজিটাল অর্থায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিতসুই প্রতিনিধিদলের বৈঠক


বিনিয়োগ ও ডিজিটাল অর্থায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিতসুই প্রতিনিধিদলের বৈঠক

 জাপানের বহুজাতিক বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বিশেষজ্ঞ সদস্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির ঢাকা ও টোকিও কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া এবং আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত পরিবর্তন নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ, দেশের পেমেন্ট অবকাঠামো শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনী আর্থিক উদ্যোগে সময়োপযোগী ও কার্যকর সহায়তা প্রদানে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

গভর্নর উল্লেখ করেন, নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, মিতসুই অ্যান্ড কোম্পানির যেকোনো গঠনমূলক প্রস্তাব বিদ্যমান নিয়ন্ত্রক প্রক্রিয়ার আওতায় বিবেচনা করা হবে।

বৈঠকে উভয় পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা এবং অংশীদারিত্বের পরবর্তী পর্যায়ে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়।

আরও পড়ুন: বাংলাদেশ মালাগার সঙ্গে কৃষি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে চায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হলো বেপজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হলো বেপজা

 পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর অধীনে জোনসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে। আজ ঢাকা ইপিজেড সফরকালে, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এই উদ্যোগ বর্তমান সরকারের দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। একই সাথে, এটি বেপজার ডিকার্বনাইজেশন, সবুজ শিল্পাঞ্চল গড়ে তোলা এবং টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। পর্যায়ক্রমে, বেপজার সকল ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শিল্পায়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমান গুরুত্ব দিয়ে, বেপজা একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল শিল্প পরিবেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে শাশুড়ির সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাইকে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


ফরিদপুরে শাশুড়ির সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাইকে আটক করেছে পুলিশ

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার সময় ধুলদী এলাকার বাসিন্দা বেলী বেগমের (৪৫) বাড়িতে এ ঘটনাটি ঘটে। এই বিষয়ে অভিযোগ রয়েছে, বেলী বেগমের পালিত মেয়ে ভাবনার (১৮) স্বামী আব্দুল খালেক (৩৫) শাশুড়ির কক্ষে প্রবেশ করেন। এ সময় তাদের আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছেন ভাবনা। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো সাপেক্ষে ঘটনাটি জানিয়ে দেন। পরে এলাকাবাসী অভিযুক্তদের আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আব্দুল খালেক, বেলী বেগম ও ভাবনাকে থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল খালেককে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তথ্যে জানা গেছে যে, আব্দুল খালেক ও বেলী বেগম দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখানে তাদের পরিচয় ঘটে। পরে বেলী বেগমের পালিত মেয়ে ভাবনার সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। বিয়ের পর তারা শ্বশুরবাড়ির একই ঘরে পার্টিশন দিয়ে বসবাস করতেন।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠির বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


ঝালকাঠির বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন

 জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন সংলগ্ন বিষখালী নদীর ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৫টায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. নিলয় পাশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধনের পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির উদ্যোগে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি বলেন, বর্তমান সরকার একদিকে মরে যাওয়া খাল খনন করে কৃষকদের চাষাবাদে সহযোগিতা করছে, অপরদিকে খরস্রতা নদীর ভাঙনের গ্রাস থেকে নদী তীরের মানুষকে রক্ষা করার জন্য জিও ব্যাগ ফেলাসহ ব্লক ফেলার কাজ করছে। তিনি আরও বলেন, বিষখালী নদীর ভাঙন থেকে রাজাপুর এবং কাঠালিয়ার মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে। আলোচনা সভায় জানানো হয়, নদীর ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ৪টি প্যাকেজের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে বিষখালী নদীর এই অংশে স্থায়ী নদী সংরক্ষণ স্কিম গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কিমটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স

জন্মহার বাড়ানোর লক্ষ্যে বুধবার থেকে মা এবং বাবা উভয়ের জন্য নতুন সবেতন বাড়তি ছুটির ব্যবস্থা কার্যকর করেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এর আওতায় এই উদ্যোগ গ্রহণ করেছেন।

প্যারিস থেকে এএফপি জানাচ্ছে, ২০২৪ সালে মাতৃত্ব সহ বন্ধ্যত্ব এবং ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় একটি পরিকল্পনা ঘোষণা করেন মাখোঁ। তিনি তখন বলেছিলেন যে, এটি ফ্রান্সের ‘জনসংখ্যাগত পুনরুত্থান’ ঘটাতে সহায়ক হবে।

এখন পর্যন্ত ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা দাঁড়াচ্ছেন প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির অধিকারী। অন্যদিকে বাবারা সন্তানের জন্মের পর ২৮ দিন পর্যন্ত ছুটির সুবিধা পেয়ে আসছিলেন।

বুধবার থেকে কার্যকর হওয়া নতুন বিধানের আওতায় প্রযোজ্য বিদ্যমান ছুটির সঙ্গে সঙ্গে মা ও বাবা নিজেদের মধ্যে বাড়তি এক বা দুই মাসের ছুটি ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা নেট বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ আর্থিক সহায়তা পাবেন।

নতুন এই বিধান ২০২৬ সালের ১ জানুয়ারি অথবা তার পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের জন্য প্রযোজ্য হবে। দত্তক গ্রহণকারী অভিভাবকরাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়নের সব স্থানেই জন্মহার কমতে শুরু করেছে।

ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ফ্রান্সে জন্ম নেওয়া শিশুদের সংখ্যা মৃত্যুর সংখ্যা থেকে কম ছিল।

তবে নারীবাদী সংগঠনগুলো বলেছেন, এই সংস্কার যথেষ্ট নয় এবং এটি লিঙ্গসমতা বৃদ্ধিতে কার্যকর হবে না। তাদের বক্তব্য অনুযায়ী, তুলনামূলকভাবে কম আয়কারী সঙ্গী- অধিকাংশ ক্ষেত্রে নারীরা- এই অতিরিক্ত ছুটির সুবিধা গ্রহণের সম্ভাবনা বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%