০৭:৩৫ পি.এম
উগ্রবাদী এবং উসকানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা ফরিদুল ইসলামকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ ওঠে। বোয়ালদার ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেনের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফরিদুল ইসলামকে আটক করা হয় এবং প্রাথমিক তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন উগ্রবাদী এবং উসকানিমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ও পোস্ট প্রচার করে আসছিলেন। এগুলো জনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে।
আরও পড়ুন: কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ
হাকিমপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ফরিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানি এবং জনস্বার্থবিরোধী প্রচারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন