প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বুধবার (২৩ জুন) সংসদে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (এমপি) শারীরিক অসুস্থতা এবং তার অনুপস্থিতি বিষয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি পয়েন্ট অব অর্ডারে জানান, মির্জা আব্বাস আমাদের দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সংসদের অভিজ্ঞ সদস্য। এর ফলে, তার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য, শপথ গ্রহণের বিষয়ে কি পরিস্থিতি এবং কবে তিনি সংসদে যোগ দিতে পারবেন, এ বিষয়ে সংসদকে অবহিত করা জরুরি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এ বিষয়ে জবাব দিয়ে বলেন, মির্জা আব্বাস সংসদ সচিবালয়কে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি জানান, তার অবস্থা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে এবং তিনি সুস্থ হয়ে যথাসময়ে সংসদে যোগ দেবেন।
এর আগে, গত ৩ জুন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে স্পিকারকে দেওয়া এক চিঠিতে জানানো হয়েছিল যে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (এমপি) বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে মালয়েশিয়ায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সুস্থ হতে তার আরও কিছুদিন প্রয়োজন।
চিঠিতে উল্লেখ করা হয়, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনসহ স্থায়ী কমিটির সব বৈঠকে অংশ নিতে পারবেন না। এ অবস্থায়, তার অনুপস্থিতিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন