ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নবীনগরে সওজের অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


নবীনগরে সওজের অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দুই পাশে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। সোমবার (৬ জুলাই) দিনব্যাপী উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে পুনরায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, স্থাপনাগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

আগে একাধিকবার নোটিশ ও মাইকিং করে এসব অবৈধ দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে বিধি অনুযায়ী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিনের নেতৃত্বে, উপজেলার সহকারী কমিশনা ভূমি আবু মোছা, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান এবং শতাধিক পুলিশ সদস্যদের সহযোগিতায় এই একই জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানঘর উচ্ছেদ করা হয়েছিল।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেছেন, 'সমস্যা থাকবেই। সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না।'

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে।' তিনি আরও বলেন, 'সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে সেটি অবশ্যই সম্ভব। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।'

জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী গুলশান লেকের ব্যবস্থাপনার উদাহরণ দেন। তিনি উল্লেখ করেন, 'আমাদের অনেক লেকই আবর্জনায় ভরে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এসব আবর্জনা সমাজের শিক্ষিত মানুষরাই ফেলছেন। যাদের সচেতন হওয়ার কথা, অনেক সময় তারাই সচেতন হন না।' তিনি বলেন, 'দেশকে পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদেরও সদিচ্ছা ও দায়িত্বশীলতা প্রয়োজন।'

ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনসহ মাঠ পর্যায়ে ভেজাল বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়ে এ সভা করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর কাছে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে জেলাপর্যায়ে জনবল বাড়ানো, উন্নত মানের ল্যাবরেটরি স্থাপন, মাঠ পর্যায়ের কাজ করার জন্য আধুনিক ইকুইপমেন্ট এবং বিভিন্ন সিন্ডিকেট ও প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে অনেক সময় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হয় উল্লেখ করে মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানোরও দাবি জানান তারা।

পরে প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয়তা সাপেক্ষে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবিধাবঞ্চিতরা সরকারের সুফল পেতে শুরু করেছেন : এমপি ফজলুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


সুবিধাবঞ্চিতরা সরকারের সুফল পেতে শুরু করেছেন : এমপি ফজলুল হক

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, দেশের সাধারণ মানুষ, বিশেষ করে গরিব-অসহায় এবং সুবিধাবঞ্চিতরা ইতোমধ্যেই সরকারের সুফল পেতে শুরু করেছেন। বিশেষভাবে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার কাজ। তিনি বলেন, আগামীতে একটি সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে। আজ সোমবার সকালে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৩০০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চাল বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এমাদ মিয়া, নরসিংদী প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর কামারগাঁও এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) অপরাহ্নে কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে স্থানীয় কামারগাঁও এলাকাবাসী-এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এ ছাড়াও নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, "মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্য অর্জনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং তরুণদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং কামারগাঁও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা নিজ নিজ এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রয়োজনে আমি এটিকে �⁠দৈনিক ইত্তেফাক, যুগান্তর, কালের কণ্ঠ বা স্থানীয় পত্রিকার নিউজ স্টাইলে আরও আকর্ষণীয়ভাবে সাজিয়ে দিতে পারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানা হবে জনআস্থার প্রতীক: কোতোয়ালি মডেল থানা পরিদর্শনে বিএমপি পুলিশ কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


থানা হবে জনআস্থার প্রতীক: কোতোয়ালি মডেল থানা পরিদর্শনে বিএমপি পুলিশ কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় বিএমপির কোতোয়ালি মডেল থানা আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, কর্মকর্তা ও সদস্যদের শৃঙ্খলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার থানার আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মাদক ও জুয়াবিরোধী অভিযান, অনলাইন জুয়া দমন, মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, চুরি ও দস্যুতা প্রতিরোধ, ইভটিজিং, সাইবার অপরাধ এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ থানার সার্বিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এসব বিষয়ে তিনি পরিদর্শন বইতেও প্রয়োজনীয় মন্তব্য লিপিবদ্ধ করেন।
পরিদর্শনের একপর্যায়ে পুলিশ কমিশনার থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রত্যাশিত সেবা দ্রুত ও আন্তরিকতার সঙ্গে নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন উল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং থানার কার্যক্রমকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%