প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, দেশের সাধারণ মানুষ, বিশেষ করে গরিব-অসহায় এবং সুবিধাবঞ্চিতরা ইতোমধ্যেই সরকারের সুফল পেতে শুরু করেছেন। বিশেষভাবে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার কাজ। তিনি বলেন, আগামীতে একটি সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে। আজ সোমবার সকালে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৩০০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চাল বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন