০৬:১৮ এম
জামায়াত-এনসিপি নেতারা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করেছে, এর পেছনে প্রধান কারণ হলো তার মেধা এবং যোগ্যতা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের বক্তব্যের জবাব মেধা যুক্তি ও তর্কের মাধ্যমে দেন, যা তাদের সহ্য হয় না।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে রাশেদ খান এ কথা বলেন। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ‘এই জামায়াত এক সময় আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। আগামীতে জামায়াত হাসিনার মুক্তির দাবিতে এবং হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনও শুরু করতে পারে।’ জামায়াতের মোনাফেকি চরিত্র এখন উন্মোচিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপি জামাতের সঙ্গে জোট বেঁধে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে হত্যা করেছে বলে তিনি উল্লেখ করেন। জামায়াত নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান সম্পর্কে রাশেদ খান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বর্তমান জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান আন্দোলনকারী ছাত্র-জনতাকে রাজাকারের বাচ্চার সঙ্গে তুলনা করেছিলেন। তিনি আরও বলেন, মেজর আক্তারুজ্জামান ফ্যাসিস্ট হাসিনার পক্ষে বক্তব্য রেখেছিলেন এবং বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহীর মতো আচরণ করেছেন। জামায়াত-এনসিপি এই ব্যক্তির মুক্তির দাবিতে বিবৃতি দিচ্ছে এবং আন্দোলন করছে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
এর আগে, রাশেদ খান দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ, ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পেকুয়া উপজেলার মেহেরনামাস্ত শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে সেখানে কবর জিয়ারত করেন এবং পরে শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় রাশেদ খান বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের চেতনা যেন কোনোভাবে মলিন না হয়, সেই বিষয়ে তিনি কাজ করছেন। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে যে, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর হাতে ১৪ শ’র বেশি নিহত হয়েছে। সাক্ষাৎকালে রাশেদ খান শহীদ ওয়াসিমের ত্যাগের কথা স্মরণ করেন। এসময় শহীদ ওয়াসিমের বাবা-মা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন