প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, সৌদি আরবের রাজধানী রিয়াদের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার (৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) সৌদি আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। পরবর্তীতে দমকলকর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তবে, আগুন লাগার কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। তিনি দাবি করেন, ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত অঞ্চলে, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলাগুলো পরিচালিত হয়েছে।
ইয়াহিয়া সারি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরব প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন