০৮:৪০ পি.এম
ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাকামাম মাহমুদা ঐশী। ৭ আগস্ট শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে, তিনি ফুসফুসসহ একাধিক রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবর শুনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মীদের মধ্যে এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে ১১ আগস্ট মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে ৭৫৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ২০ হাজার ৮২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১.৭ শতাংশ পুরুষ এবং ৩৮.৩ শতাংশ নারী।
আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন