০৩:৩১ পি.এম
গাইবান্ধায় অপহরণের প্রায় তিন মাস পর দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। সংস্থাটি এই ঘটনায় জড়িত সম্পর্কিত অপহরণ মামলার প্রধান আসামী আহসান হাবিব (২২) নামে এক যুবককে গ্রেফতারও করেছে।
আহসান হাবিব সদর উপজেলার রামনাথের ভিটা (বালুচর) এলাকার বকুল মিয়ার ছেলে। রবিবার (২৮ জুন) দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার মধ্যরাতে সাঘাটা উপজেলার সাতটেকোর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী সদর উপজেলার একটি বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের সময় আহসান হাবিব তাকে প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভুক্তভোগী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরে ভুক্তভোগীর পরিবার আহসান হাবিবের মাতা-পিতাকে জানালে তারা বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এতে আহসান হাবিব ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রী রামনাথের ভিটা মন্ডলপাড়া এলাকায় তার চাচার বাড়িতে চলে যায়। সেখান থেকে গত ৩১ মার্চ সন্ধ্যায় অভিযুক্তরা তাকে একটি অটোবাইক যোগে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার পর গত ১১ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাঘাটার সাতটেকোর এলাকায় অভিযান পরিচালনা করে আহসান হাবিবকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আইনানুগ কার্যক্রমের জন্য স্কুলছাত্রী ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে র্যাব-১৩-এর পক্ষ থেকে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন