ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রিস্টিয়ান বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের লিড


ক্রিস্টিয়ান বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের লিড

অস্ট্রেলিয়ার ক্রিস্টিয়ান বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্র সুবিধা লাভ করেছ। ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দলটি আধিপত্য দেখাতে শুরু করেছে। একে একে আক্রমণে থেকে অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে পরিচলিত রাখছে তারা।

বিস্তারিত আসছে..................!

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে নিশ্চিত ব্রাজিলের হেক্সা জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০১:৫৮ এম


অবশেষে নিশ্চিত ব্রাজিলের হেক্সা জয়

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল আবারও নেমেছে তাদের বহুল প্রতীক্ষিত ‘হেক্সা’ মিশনে। তবে এবারের বিশ্বকাপে তাদের সামনে তৈরি হয়েছে এক অদ্ভুত সমীকরণ, যেখানে যেকোনো পরিস্থিতিতেই ‘হেক্সা’ নিশ্চিত—শুধু বদলে যাবে তার অর্থ।

২০০২ সালে শেষবার বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ সময় ধরে শিরোপাহীন ব্রাজিল। এবার যদি নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহারা ট্রফি জিততে পারে, তাহলে সেটি হবে তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে জার্সিতে যুক্ত হবে ষষ্ঠ তারকা।

তবে উল্টো চিত্রটিও কম নাটকীয় নয়। ২০০২ সালের পর ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—টানা পাঁচ আসরে শিরোপা জিততে পারেনি সেলেসাওরা। যদি এবারও তারা ব্যর্থ হয়, তাহলে টানা ছয় বিশ্বকাপ শিরোপাহীন থাকার এক বিব্রতকর ‘হেক্সা’ রেকর্ড গড়বে তারা।

অর্থাৎ, ট্রফি জিতলে গৌরবের হেক্সা, আর ব্যর্থ হলে হতাশার হেক্সা—দুই পথই খোলা ব্রাজিলের সামনে।

গত দুই দশকে নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে বারবার হোঁচট খেয়েছে ব্রাজিল। জার্মানির বিপক্ষে ৭-১ গোলের দুঃস্বপ্ন, বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার কাছে বিদায়—সব মিলিয়ে তাদের হেক্সা মিশন বারবার থেমে গেছে হতাশায়।

তবে এবারের দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহার গতি আর সৃজনশীলতা যেমন আছে, তেমনি অভিজ্ঞদের উপস্থিতিও দলকে দিয়েছে স্থিরতা। বিশ্লেষকদের মতে, চাপের মুহূর্তে স্নায়ু ধরে রাখতে পারলেই নির্ধারিত হবে ব্রাজিল কোন ‘হেক্সা’ নিজেদের করে নেবে।

শেষ পর্যন্ত ইতিহাস গড়বে নাকি ব্যর্থতার বৃত্তে আটকে যাবে—উত্তরটা সময়ই দেবে। তবে সমর্থকদের প্রত্যাশা একটাই, অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বমঞ্চে শিরোপা উঁচিয়ে ধরুক সেলেসাওরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির ট্যাকল ঘিরে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ এম


মেসির ট্যাকল ঘিরে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

কানসাস সিটিতে আর্জেন্টিনার দাপুটে জয়ের পরও ম্যাচটি নিয়ে আলোচনা থামছে না। বিশেষ করে, লিওনেল মেসির একটি ট্যাকলকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে, যা নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে আলজেরিয়া। তবে ম্যাচের ফলের বাইরেও আলোচনায় উঠে আসে রেফারির কিছু সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে আসে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ট্যাকল।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানায়, ফিফার রেফারিং কমিশনের কাছে অভিযোগে আলজেরিয়া প্রথমার্ধের একটি বিশেষ ঘটনার ওপর গুরুত্ব দিয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে আঘাত করেছিলেন।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই। পরে মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন এবং বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসারের সমান পৌঁছে যান। দুজনের গোল সংখ্যা এখন ১৬টি করে।

কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক, যিনি ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।

আলজেরিয়া এই হারের পরে আগামী মঙ্গলবার জর্ডানের মুখোমুখি হবে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, আর্জেন্টিনা পরের ম্যাচে খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝটিকা মিছিলের আগেই বেতাগীতে ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০২:৩৯ এম


ঝটিকা মিছিলের আগেই বেতাগীতে ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতিকালে পুলিশ ৬ জনকে আটক করেছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে, ফেরিঘাট এলাকার মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় বেতাগী ভাস্কর্যের’ আশপাশে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ ঘটনাটি নিয়ে রাত ৮টায় বেতাগী থানার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয় যে, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফেরিঘাট এলাকায় এসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বেশ কিছু কর্মী পালিয়ে গেলেও ৬ জনকে আটক করতে সক্ষম হয়।

আটক যুবকদের মধ্যে রয়েছে উপজেলা বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের মাহবুব মোল্লার ছেলে মাহিম (১৭), হারুন মিয়ার ছেলে মো. সিফাত (১৯), বশির হাওলাদারের ছেলে পারভেজ (২০), তালগাছিয়া গ্রামের মনজুরুল হোসেনের ছেলে নাঈম (১৭), দক্ষিণ হোসনাবাদের বাসিন্দা শিপন মোল্লার ছেলে শাহীন (১৯), এবং খলিলুর রহমানের ছেলে তাওহিদ (১৮)।

এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের কিছু হ্যান্ড বিল ও পতাকা জব্দ করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টায় বেতাগী থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, আগস্ট মাসকে সামনে রেখে ছাত্রলীগ কর্মীরা বেতাগী ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৬ জনকে আটক করা হয়। এ ছাড়া, অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা কোনো সাংগঠনিক পদে থাকার বিষয়টি স্বীকার করেনি। এজন্য তাদের ছাত্রলীগের পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ দেশের ৩ হাজার রানার নিয়ে জমজমাট হাতিরঝিল ম্যারাথন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০২:৪৬ এম


১৭ দেশের ৩ হাজার রানার নিয়ে জমজমাট হাতিরঝিল ম্যারাথন

রাজধানীর হাতিরঝিলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম আন্তর্জাতিক মানের রানিং ইভেন্ট ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’। শুক্রবার ভোর ৪টায় শুরু হওয়া এ আয়োজনে ১৭টি দেশের প্রায় তিন হাজার রানার অংশগ্রহণ করেন।

স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রান বাংলাদেশের উদ্যোগে এবং টুরাগ অ্যাক্টিভের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতাটি ২৫ কিলোমিটার, ১০ দশমিক ৩ কিলোমিটার ও ৩ কিলোমিটার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, দেশের রানিং কমিউনিটিকে আরো শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনকে উৎসাহিত করা এবং ফিটনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন পরিচালিত হয়েছে। আন্তর্জাতিক ম্যারাথন সংস্থা এইমস (অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিস্ট্যান্স রেসেস)-এর স্বীকৃত সদস্য হওয়ায় প্রতিযোগিতাটি আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেছে।

২৫ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মামুন আহম্মেদ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ইমরান হাসান ও কে এম সাজিদুল ইসলাম। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন হামিদা আکتার জেবা। দ্বিতীয় হন নুসরাত জাহান এবং তৃতীয় স্থান লাভ করেন সায়তো রখথিত।

১০ দশমিক ৩ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন পলাশ শেখ। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে মো. আনোয়ার ও আশরাফুল আলম। নারী বিভাগে শিরোপা জেতেন পারুল দাস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে খাদিজা চৌধুরী ও আয়েশা নায়ার।

শিশুদের ৩ কিলোমিটার বিভাগেও ছিল ব্যাপক অংশগ্রহণ। ছেলে বিভাগে চ্যাম্পিয়ন হয় অভি ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে ইমতিয়াজ ও ফারাবী। মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন হয় সামিহা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে নূর ওয়াফিয়া ও সুবহানা মাহদিয়া।

সমাপনী অনুষ্ঠানে টুরাগ অ্যাক্টিভের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর মোহাম্মদ নাঈম আখতার, চিফ অপারেটিং অফিসার আহম্মদ মনসুর রউফ, ঢাকা ২৫কের রেস ডিরেক্টর ও রান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজনান মোহাম্মদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা বিজয়ী ও অংশগ্রহণকারী রানারদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে মোহাম্মদ নাঈম আখতার বলেন, ম্যারাথন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও সুস্থ জীবনযাপনের প্রতীক। একটি দেশের ক্রীড়া সংস্কৃতি বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আহম্মদ মনসুর রউফ বলেন, ‘ঢাকা ২৫কে’ এখন রানারদের জন্য একটি প্রত্যাশিত আয়োজনে পরিণত হয়েছে। প্রতিটি অংশগ্রহণকারীই একজন বিজয়ী, কারণ একটি ম্যারাথন সম্পন্ন করতে শারীরিক সক্ষমতার পাশাপাশি প্রয়োজন মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%