প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানসাস সিটিতে আর্জেন্টিনার দাপুটে জয়ের পরও ম্যাচটি নিয়ে আলোচনা থামছে না। বিশেষ করে, লিওনেল মেসির একটি ট্যাকলকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে, যা নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে আলজেরিয়া। তবে ম্যাচের ফলের বাইরেও আলোচনায় উঠে আসে রেফারির কিছু সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে আসে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ট্যাকল।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানায়, ফিফার রেফারিং কমিশনের কাছে অভিযোগে আলজেরিয়া প্রথমার্ধের একটি বিশেষ ঘটনার ওপর গুরুত্ব দিয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে আঘাত করেছিলেন।
ঘটনাটি ঘটে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই। পরে মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন এবং বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসারের সমান পৌঁছে যান। দুজনের গোল সংখ্যা এখন ১৬টি করে।
কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক, যিনি ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।
আলজেরিয়া এই হারের পরে আগামী মঙ্গলবার জর্ডানের মুখোমুখি হবে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, আর্জেন্টিনা পরের ম্যাচে খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন