ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অংশীজনদের মতামত নিয়েই সংবিধান সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী


অংশীজনদের মতামত নিয়েই সংবিধান সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অংশীজনদের মতামত নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটি সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। জুলাই সনদ প্রণয়নে যাদের নিরলসভাবে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গেও আলোচনা করা হবে। এসব মতামত পর্যালোচনা করে সংবিধান সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করা হবে, যাতে জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হয়।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি আরো বলেন, বিরোধী দলের জন্য এখনো কমিটির দরজা খোলা রয়েছে। তারা যদি নিজেদের নাম দেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে যদি তারা যোগদানের ইচ্ছা প্রকাশ না করেন, তাহলে জুলাই সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের সুপারিশগুলো সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

আইনমন্ত্রী এতে উল্লেখ করেন, জুলাই সনদের ১ থেকে ৪৭ নম্বর অনুচ্ছেদের প্রস্তাবগুলো হুবহু ভাষায় নয়, বরং সাংবিধানিক ও আইনি পরিভাষায় সংবিধান সংশোধনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ এবং নির্বাচন পদ্ধতির পরিবর্তনও জুলাই সনদের একটি অংশ। তবে যেখানে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত রয়েছে এবং তা তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে, সেখানে জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী সেই অবস্থানগুলোকে বিবেচনায় নেওয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তিন গুদামে আগুন, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তিন গুদামে আগুন, নিহত ৫

ইউক্রেনের ড্রোন হামলায় তিনটি বড় গুদামে আগুন লেগেছে, যেগুলোর মধ্যে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ পরিচালিত দুটি গুদামও রয়েছে।

মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছে।

ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের কাছে তাদের একটি গুদামে আগুন লেগেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মস্কোর উত্তর-পশ্চিমে তভের অঞ্চলে ড্রোন হামলায় ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই তথ্য দিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর ভিটালি কোরোলিয়ভ।

তিনি বলেন, ওই হামলায় কেউ আহত হননি।

ইউক্রেনের দাবি, হামলার উদ্দেশ্য হলো যুদ্ধের প্রভাব রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। এই কৌশলের অংশ হিসেবে তারা ওয়াইল্ডবেরিজের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।

রাশিয়ার ভোক্তা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাতিয়ানা কিম ইউক্রেনের হামলাগুলোকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

তার দাবি, গত ১৮ জুলাই থেকে এখন পর্যন্ত ওয়াইল্ডবেরিজের এক ডজনের বেশি স্থাপনা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর পুলিশ সদস্যের আত্মহনন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ভারতে দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর পুলিশ সদস্যের আত্মহনন

ভারতের আসামের নগাঁও জেলায় একটি রিজার্ভ পুলিশের (সিআরপিএফ) সদস্য আত্মহত্যা করেছেন, এর আগে তিনি দুই সহকর্মীকে হত্যা করেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

পুলিশের পক্ষ থেকে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সাতটার দিকে নগাঁও জেলার কাটিমারিতে অবস্থিত সিআরপিএফের ৩৪ ব্যাটালিয়ন ক্যাম্পে এই নির্মম ঘটনাটি ঘটেছে।

নগাঁওয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (হেডকোয়ার্টার) পারমিতা সরকার জানান, ক্যাম্পের প্রধান ফটকে দায়িত্ব পালনরত এএসআই/জিডি বল্লানি প্রেমাবরম আচমকা তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। পরে তিনি নিজের ওপরও গুলি চালিয়ে ঘটনাস্থলেই মারা যান। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন এইচভি/জিডি বিষ্ণু প্রসাদ বাঘেল এবং এসআই/জিডি রামনাওয়াল সিং যাদবও।

অন্যদিকে, গোবিন্দ শ্রীপুল নামের এক সহকর্মী গুরুতর আহত হন, যিনি প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর সিআরপিএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পে এসে তদন্ত শুরু করেন।

ঘটনার বিস্তারিত জানিয়ে নগাঁওয়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, অন্ধ্র প্রদেশের বাসিন্দা এএসআই বল্লানি প্রেমাবরম মঙ্গলবার সকালে সিআরপিএফ ক্যাম্পের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন। সে সময় তার কাছে সরকারি অস্ত্র ছিল না। পরে তিনি গার্ডরুম থেকে একটি ইনসাস রাইফেল নিয়ে কোয়ার্টার গার্ডের পেছনে যান।

সেখানে তিনি প্রথমে সহকর্মী বিষ্ণু প্রসাদ বাঘেলকে লক্ষ্য রেখে গুলি চালান, যার ফলে বাঘেল ঘটনাস্থলেই মারা যান। তারপর প্রেমাবরম রামনাওয়াল সিং যাদবকে গুলি করেন, যিনি নথিপত্র যাচাইয়ের জন্য লখনউ থেকে ক্যাম্পে এসেছিলেন। তিনিও ঘটনাস্থলেই নিহত হন।

এরপর অভিযুক্ত এএসআই আরেক সহকর্মী গোবিন্দ শ্রীপুলকে গুলি করে গুরুতর আহত করেন। সবশেষে প্রেমাবরম ক্যাম্পের ব্যারাকে গিয়ে নিজের ওপর গুলি চালান, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ জানার জন্য তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দুটি বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর ৫টার সময় উপজেলার মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পিলার ৫২/২২ এর মধ্যে অভিযান পরিচালনা করে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানায়।

অন্যদিকে, রাজাপুর ও বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪ বোতল সিরাপ এবং ৫০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬০ লাখ টাকা বরাদ্দের বিষয়টিও জানানো হয়নি এমপিকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


৬০ লাখ টাকা বরাদ্দের বিষয়টিও জানানো হয়নি এমপিকে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন সংস্কারের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোনো কাজ না করেই ওই টাকা তুলে নিয়েছেন। অভিযোগ উঠেছে, তিনি ওই টাকা আত্মসাতের চেষ্টায় ছিলেন।

গতকাল সোমবার (৩ আগস্ট) কালের কণ্ঠ অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। পরের দিন, ইউএনও ফয়সাল আহমেদ তার কার্যালয়ে সাংবাদিকদের ডেকে বলেন, ছয় ইউপি ভবন সংস্কারের ৬০ লাখ টাকা পে অর্ডার করে রেখেছেন। তিনি দাবি করেন যে, ওই টাকায় ভবন সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন সাংবাদিক কালের কণ্ঠকে জানান, ওই সময় একজন সাংবাদিক ইউএনওর কাছে জানতে চেয়েছিলেন, দরপত্র আহ্বান না করে কিভাবে ঠিকাদার নিয়োগ করা হলো। পরে ইউএনও ওই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

এছাড়া সোমবার হালুয়াঘাটের ইউএনও এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর এবং অপ্রচার বলেও দাবি করেন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল কালের কণ্ঠকে জানান, ‘ছয় ইউপি ভবন সংস্কারের জন্য স্থানীয় সরকার বিভাগের ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার খবরটিই ইউএনও আমাকে জানাননি। গতকাল (সোমবার) সংবাদমাধ্যমে খবরটি জানলাম। পরে ইউএনওর কাছে বিষয়টি জানাতে চাইলে তিনি আমাকেও সংস্কারের টাকা পে অর্ডার করে রাখার ব্যাখ্যা দিয়েছেন।’

সংসদ সদস্য আরও বলেন, ‘বিষয়টি আমি জেলা প্রশাসককেও বলেছি। কোনো অনিয়ম হলে যেন ব্যবস্থা নেওয়া হয়।’ তিনি জানিয়েছেন, ‘আমি বর্তমানে নির্বাচনী এলাকায় নেই। এলাকা গিয়ে ইউএনওর সঙ্গে জানতে চাইব, কোন প্রক্রিয়ায় তিনি ঠিকাদার নিয়োগ করেছেন।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘সরকারি বরাদ্দের টাকা জুনের মধ্যে কাজ শেষ করার নিয়ম। হালুয়াঘাটে ছয় ইউপি ভবন সংস্কারে সে নিয়মের ব্যত্যয় ঘটেছে। তবে ইউএনওর বিরুদ্ধে আত্মসাতের অভিযোগের বিষয়ে দ্বিমত পোষণ করছি।’

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ছয় ইউপি ভবন সংস্কারের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সরকারি নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে এ সংস্কারের কাজ শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নিয়ম। কিন্তু হালুয়াঘাটের ছয় ইউপি ভবন সংস্কার না হলেও টাকা ফেরত দেননি ইউএনও ফয়সাল আহমেদ। অভিযোগ উঠেছে, ওই টাকা তিনি আত্মসাতের পাঁয়তারা করছিলেন। গত রবিবার (২ আগস্ট) সংস্কারের তালিকায় থাকা চারটি ইউপি ভবন সরেজমিনে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায় যে, কোনও ধরনের সংস্কারকাজ হয়নি।

এ বিষয়ে ইউএনও ফয়সাল আহমেদের কার্যালয়ে গিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘বর্ষাকাল থাকায় সময়মতো কাজ শেষ করা যায়নি। তবে কাজ চলমান।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%